advertisement

পোশাকে বাঁধাধরা ছক নয়, নিজস্ব স্টাইলেই আবেদন কাড়েন এই সুন্দরী

পোশাকে বাঁধাধরা ছক নয়, নিজস্ব স্টাইলেই আবেদন কাড়েন এই সুন্দরী
ন্যুড রঙের স্ট্র্যাপলেস করসেট ও স্কার্টে রাজকীয় এথনিক ফিউশন লুকে অনিন্দিতা।
ফটো কার্ড প্রিন্ট

মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা অভিনেত্রী অনিন্দিতা বসুর। কাজের সূত্রে কলকাতায় এসে বাংলা টেলিভিশনের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিক তাঁকে দর্শকের কাছে বিশেষ পরিচিতি এনে দেয়। এরপর ‘ভূতের ভবিষ্যৎ’, ‘গুটি মল্লার’ ও ‘হেমলক সোসাইটি’র মতো সিনেমায় অভিনয় করে বড়পর্দায়ও নিজের জায়গা তৈরি করেছেন। ৪০ বছর বয়সী এই অভিনেত্রী কখনোই নিজেকে তথাকথিত নায়িকাসুলভ চরিত্রের গণ্ডিতে আটকে রাখেননি।

বরং প্রতিটি চরিত্রেই রেখেছেন স্বতন্ত্র ছাপ। সম্প্রতি ‘ঘুনগাঁও’ ছবির প্রচারে ফিরেছিলেন প্রিয় শহর কলকাতায়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নিজস্ব রুচি ও পছন্দকে গুরুত্ব দেন অনিন্দিতা। তাঁর ফ্যাশনেও নেই বাঁধাধরা কোনো ছক। প্রচলিত গ্ল্যামারের বাইরে স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাক বেছে নিতেই পছন্দ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেওয়া বিভিন্ন মুহূর্তেও ধরা পড়ে তাঁর এই স্বতন্ত্র ফ্যাশন ভাবনা।ন্যুড রঙের স্ট্র্যাপলেস করসেট ও স্কার্টে রাজকীয় এথনিক ফিউশন লুকে অনিন্দিতা।গলায় ভারী ডুয়েল টোন অক্সিডাইজ নেকলেস, হাতে একগুচ্ছ চুড়ি আর কাঁধ ছোঁয়া ছোট কোঁকড়ানো চুলে তাঁর সাজে ফুটে উঠেছে আলাদা আবেদন ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি ক্যাডেট কলেজে ভর্তিতে আবেদন শুরু, পরীক্ষা ফিরছে ২০০ নম্বরে ক্যাডেট কলেজে ভর্তিতে আবেদন শুরু, পরীক্ষা ফিরছে ২০০ নম্বরে ‘গাভী বিত্তান্ত’ নিয়ে জামালপুর বন্ধুসভার পাঠচক্র, আলোচনা ও কুইজ ‘গাভী বিত্তান্ত’ নিয়ে জামালপুর বন্ধুসভার পাঠচক্র, আলোচনা ও কুইজ যেমন ছিল জাহেলি যুগের বিয়ের প্রথা যেমন ছিল জাহেলি যুগের বিয়ের প্রথা
advertisement

অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার

অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শনিবার দিবাগত রাতে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম আজ রোববার সকালে প্রথম আলোকে এই গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর বনানী থেকে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়।

তবে কোন মামলায় আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি

ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি
ইউরোস্ট্যাটের তথ্যের ভিত্তিতে ইইউর যেসব দেশে কর্মীদের গড় ঘণ্টাপ্রতি কর-পরবর্তী বেতন সবচেয়ে বেশি, সেগুলো তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

কোথায় কর্মজীবন গড়ে তুলবেন, তা নির্ধারণের ক্ষেত্রে শুধু মোট বেতনের পরিমাণ বিবেচনা করলেই চলে না।

কর ও অন্যান্য বাধ্যতামূলক কর্তন শেষে একজন কর্মীর হাতে কত টাকা থাকে, সেটিও গুরুত্বপূর্ণ।ইউরোস্ট্যাটের তথ্যের ভিত্তিতে তৈরি তালিকায় ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশে কর্মীদের গড় ঘণ্টাপ্রতি কর-পরবর্তী বেতন সবচেয়ে বেশি, সেগুলো তুলে ধরা হয়েছে।১০. সুইডেন: ২৯.৫ ইউরো (প্রায় ৪,০৯৮ টাকা)উদ্ভাবন, আধুনিক কর্মসংস্কৃতি ও কর্মক্ষেত্রে অপেক্ষাকৃত সমতাভিত্তিক সম্পর্কের জন্য সুইডেন পরিচিত।

তবে প্রতিযোগিতামূলক বেতন থাকা সত্ত্বেও ইউরোপের দেশগুলোর মধ্যে বেকারত্বের হার অন্যতম বেশি।৯. ফ্রান্স: ৩০ ইউরো (প্রায় ৪,১৬৮ টাকা)শ্রমিকদের অধিকার রক্ষার দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে আধুনিক ও বহুমুখী অর্থনীতির সমন্বয় ঘটিয়েছে ফ্রান্স।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ক্যাডেট কলেজে ভর্তিতে আবেদন শুরু, পরীক্ষা ফিরছে ২০০ নম্বরে

ক্যাডেট কলেজে ভর্তিতে আবেদন শুরু, পরীক্ষা ফিরছে ২০০ নম্বরে
ক্যাডেট কলেজগুলোতে ভর্তি নেওয়া হয় সপ্তম শ্রেণিতে

দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে আবেদন শুরু আজ রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল ৮টা থেকে। আবেদন করা যাবে ৫ ডিসেম্বর ২০২৬ বিকেল পাঁচটা পর্যন্ত।ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে www.cadetcollege.army.mil.bd অথবা cadetcollegeadmission.army.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।প্রতিবছর ষষ্ঠ শ্রেণি পাস করার পর অনেক শিক্ষার্থী ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়।ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা মূলত তিনটি ধাপে সম্পন্ন হয়—লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো লিখিত পরীক্ষা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন