‘ডার্ক অ্যাকাডেমিয়া’ শব্দটি প্রথম শুনে ভেবেছিলাম, শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে লেখা রহস্য উপন্যাসের কথা বলা হচ্ছে। ডোনা টার্টের দ্য সিক্রেট হিস্ট্রির মতো বইয়ের কথা না ভেবে আমার মনে এসেছিল লাইব্রেরিতে খুন কিংবা বিশ্ববিদ্যালয়ের পুরোনো ভবনে ঘটে যাওয়া রহস্যময় সব ঘটনার কথা। ক্যাম্পাসকেন্দ্রিক রহস্য উপন্যাস ডার্ক অ্যাকাডেমিয়া ধারারই একটি অংশ।
শরতের ঝরা পাতা, নির্জন ক্যাম্পাস, পুরোনো লাইব্রেরি আর অমীমাংসিত রহস্য—সব মিলিয়ে এ ধরনের বই পড়ার জন্য শরৎকাল বেশ উপযুক্ত। এমনই পাঁচটি উপন্যাসের খোঁজ দিয়েছে বইবিষয়ক ওয়েবসাইট বুক রায়ট।ফারিদাহ আবিকে-ইয়িমিদের এস অব স্পেডসএকটি অভিজাত বেসরকারি স্কুলের শিক্ষার্থী চিয়ামাকা ও ডেভনকে ঘিরে এই উপন্যাসের গল্প। হঠাৎ অপরিচিত এক ব্যক্তি তাদের ব্যক্তিগত তথ্য পুরো স্কুলে ছড়িয়ে দিতে শুরু করে। এতে দুজনের জীবনই ওলট–পালট হয়ে যায়।
নিজেদের সম্মান রক্ষায় ও কে তাদের বিপদে ফেলছে, তা জানতে রহস্যের অনুসন্ধানে নামে।বর্ণবাদী পরিবেশে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী হিসেবে টিকে থাকার চ্যালেঞ্জের পাশাপাশি তাদের মোকাবিলা করতে হয় নতুন বিপদের।
সূত্র: প্রথম আলো

ফেস অব এশিয়ায় বাংলাদেশকে তুলে ধরতে প্রস্তুত আফসানা–অদিত
যে দেশে বারান্দায় কাপড় শুকানো নিষিদ্ধ, ভুল করলেই বড় জরিমানা
তরুণেরা কোথায় খবর পড়েন
স্বপ্ন ভেঙে গেলে কী করবেন? জাপানের ‘কিন্তসুগি’ যা শেখায়
সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (তৃতীয় কিস্তি)

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন