ভিসা আবেদনের সময় জমা দেওয়া বিভিন্ন নথির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে নানা ধরনের সমস্যার মুখোমুখি হন অনেকে। তবে ভিসা আবেদনের নথিতে ভিজিবল ডিজিটাল সিল (ভিডিএস) যুক্ত করে এই সমস্যার সমাধান করা সম্ভব। বিশেষ প্রযুক্তির এই ডিজিটাল সিলে ইস্যু করা ব্যক্তির ডিজিটাল স্বাক্ষর থাকে। ফলে নথির কোনো অংশ পরিবর্তন বা জাল করা হলে তা সহজেই ধরা পড়ে।
ভিসা জালিয়াতি প্রতিরোধে ভূমিকা রাখতে সক্ষম এই প্রযুক্তি নিয়ে কাজ করছে বাংলাদেশি প্রতিষ্ঠান রিলিফ ভ্যালিডেশন লিমিটেড (আরভিএল)। আজ রোববার রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়। আরভিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাশেদ মাহমুদ জানান, বিভিন্ন দেশে বাংলাদেশি আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যানের হার ক্রমাগত বাড়ছে।
এ সমস্যার মূল কারণ আবেদনকারীরা নন; বরং নথির প্রতি আস্থার ঘাটতি।
সূত্র: প্রথম আলো

প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান
উৎপাদন ব্যবস্থায় প্রযুক্তিগত উৎকর্ষে বিশেষ গুরুত্ব দিচ্ছি
স্টারলিংক কীভাবে কাজ করে
পণ্যের বৈচিত্র্য বাড়িয়ে বাজার ধরছে ‘ইনোভার’
ছয় বছর পর রামপালে জানুয়ারিতে হচ্ছে জ্ঞানমেলা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন