advertisement

প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান

প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান
ডুবোটেক ডিজিটাল লিমিটেডের প্রতীক
ফটো কার্ড প্রিন্ট

প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেক ডিজিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে সাফিউস সামি আলমগীর দায়িত্ব গ্রহণ করেছেন। ডুবোটেক দেশের প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় ব্যবস্থা, উন্নত রোবোটিকস ও প্রতিরক্ষা প্রযুক্তির বিকাশে কাজ করা প্রতিষ্ঠানটি তাঁর নেতৃত্বে নতুন প্রবৃদ্ধি অর্জন করবে বলে আশা করা যায়।

সাফিউস সামি আলমগীর টাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিইপিআইএ) সভাপতি। উৎপাদনশিল্প, শিল্পোন্নয়ন, বিনিয়োগ ও বেসরকারি খাতের নেতৃত্বে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

ডুবোটেকের প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবসায়িক পরিধি সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সময়ে তাঁর এই দায়িত্ব গ্রহণ প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।ডুবোটেক একটি দেশীয় প্রতিরক্ষা স্বয়ংক্রিয় প্রযুক্তিপ্রতিষ্ঠান, যা সামরিক রোবোটিকস ব্যবস্থার জন্য ফোর্টিস নামের একটি এআইনির্ভর অপারেটিং সিস্টেম তৈরি করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভিসা নথির জালিয়াতি কমাতে পারে ভিজিবল ডিজিটাল সিল ভিসা নথির জালিয়াতি কমাতে পারে ভিজিবল ডিজিটাল সিল উৎপাদন ব্যবস্থায় প্রযুক্তিগত উৎকর্ষে বিশেষ গুরুত্ব দিচ্ছি উৎপাদন ব্যবস্থায় প্রযুক্তিগত উৎকর্ষে বিশেষ গুরুত্ব দিচ্ছি স্টারলিংক কীভাবে কাজ করে স্টারলিংক কীভাবে কাজ করে পণ্যের বৈচিত্র্য বাড়িয়ে বাজার ধরছে ‘ইনোভার’ পণ্যের বৈচিত্র্য বাড়িয়ে বাজার ধরছে ‘ইনোভার’ ছয় বছর পর রামপালে জানুয়ারিতে হচ্ছে জ্ঞানমেলা ছয় বছর পর রামপালে জানুয়ারিতে হচ্ছে জ্ঞানমেলা
advertisement

সাভার ও ধামরাইয়ে তিন রাতে ৪ বাসে আগুন

সাভার ও ধামরাইয়ে তিন রাতে ৪ বাসে আগুন
শনিবার দিবাগত রাতে সাভার থানা স্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে

ঢাকার সাভার ও ধামরাই উপজেলার পৃথক চারটি স্থানে তিন রাতে চারটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। মধ্যরাতে দাঁড় করিয়ে রাখা এসব বাসে আগুন লাগায় যাত্রী বা অন্য কেউ হতাহত হয়নি।

আজ রোববার দুপুরে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ও ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাসে আগুনের ঘটনাগুলো কেন ঘটছে এবং এর সঙ্গে কারা জড়িত এটি এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

তবে ঘটনাগুলোকে নাশকতা মনে করছে ফায়ার সার্ভিস।সাভার ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তারা জানান, শনিবার রাতে সাভার থানা স্ট্যান্ড এলাকায় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখেন বাসের চালক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও অন্যান্য খবর

ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও অন্যান্য খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮–৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩, ভাটারার ১০০ ফুট সড়কে বাসে আগুন। হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন স্বজনেরা। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের হিসাবরক্ষক

মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের হিসাবরক্ষক
গুলি

খুলনা নগরের মিয়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মশিউর রহমান (৫৯) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার রাত আটটার দিকে মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।মশিউর রহমান খুলনার রূপসা উপজেলা শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক পদে কর্মরত।গুলিবিদ্ধ মশিউর রহমান হাসপাতালে সাংবাদিকদের বলেন, মেয়ের জন্য খাবার কিনতে তিনি মিয়াপাড়া পাইপের মোড় থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন।

পথে একটি চায়ের দোকানের সামনে এক মোটরসাইকেলে তিনজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় ওই ব্যক্তিরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর বাঁ পাঁজরের নিচে লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, গুলি এসে ওই ব্যক্তির বুকের নিচে বাঁ পাশে মাংস ছুঁয়ে বের হয়ে গেছে। তবে তিনি হামলাকারীদের লক্ষ্য ছিলেন না বলে মনে হচ্ছে।

কারা কী উদ্দেশ্যে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন