advertisement

ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গের ২০০ বিলিয়ন ডলারের সম্পদ তাঁর মেয়েরা পাবে না কেন

ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গের ২০০ বিলিয়ন ডলারের সম্পদ তাঁর মেয়েরা পাবে না কেন
মার্ক জাকারবার্গ
ফটো কার্ড প্রিন্ট

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। তবে তাঁর তিন মেয়ে এই বিপুল সম্পদের সিংহভাগ উত্তরাধিকার হিসেবে পাবে না। জীবদ্দশায় ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার জনকল্যাণমূলক কাজে খরচের অঙ্গীকার করেছেন মার্ক জাকারবার্গ।২০১৫ সালে মার্ক জাকারবার্গ এই সিদ্ধান্ত নেন।

সিদ্ধান্ত অনুসারে, তাঁর সম্পদের বড় অংশ সন্তানদের দেওয়ার পরিবর্তে জনকল্যাণে খরচ করা হবে।মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান দম্পতির তিন মেয়ে হলো ম্যাক্সিমা, অগাস্ট ও অরেলিয়া। প্রথম সন্তানের জন্মের পরই নিজেদের সম্পদের বড় অংশ দাতব্য কাজে খরচের পরিকল্পনা প্রকাশ করেন এই দম্পতি। তখন জাকারবার্গের সম্পদ ছিল প্রায় ৪৫ বিলিয়ন বা ৪ হাজার ৫০০ কোটি ডলার।

ফরচুন ম্যাগাজিনের সূত্রে এই খবর দিয়েছে সেলেব ডটকম।বড় মেয়ের জন্ম, চিঠি ও উদ্যোগ২০১৫ সালের ১ ডিসেম্বর প্রথম মেয়ে ম্যাক্সিমার জন্মের পর তাকে উদ্দেশ করে খোলাচিঠি লেখেন জাকারবার্গ ও প্রিসিলা চ্যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতার অসংগতি দূর করতে উদ্যোগ সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতার অসংগতি দূর করতে উদ্যোগ সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতার অসংগতি দূর করতে উদ্যোগ, ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতার অসংগতি দূর করতে উদ্যোগ, ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১ জানুয়ারি, প্রস্তুতি শুরু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১ জানুয়ারি, প্রস্তুতি শুরু মার্কিন শুল্ক চুক্তি নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে: সৈয়দ নাসিম মঞ্জুর মার্কিন শুল্ক চুক্তি নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে: সৈয়দ নাসিম মঞ্জুর
advertisement

সাভার ও ধামরাইয়ে তিন রাতে ৪ বাসে আগুন

সাভার ও ধামরাইয়ে তিন রাতে ৪ বাসে আগুন
শনিবার দিবাগত রাতে সাভার থানা স্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে

ঢাকার সাভার ও ধামরাই উপজেলার পৃথক চারটি স্থানে তিন রাতে চারটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। মধ্যরাতে দাঁড় করিয়ে রাখা এসব বাসে আগুন লাগায় যাত্রী বা অন্য কেউ হতাহত হয়নি।

আজ রোববার দুপুরে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ও ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাসে আগুনের ঘটনাগুলো কেন ঘটছে এবং এর সঙ্গে কারা জড়িত এটি এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

তবে ঘটনাগুলোকে নাশকতা মনে করছে ফায়ার সার্ভিস।সাভার ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তারা জানান, শনিবার রাতে সাভার থানা স্ট্যান্ড এলাকায় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখেন বাসের চালক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও অন্যান্য খবর

ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও অন্যান্য খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮–৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩, ভাটারার ১০০ ফুট সড়কে বাসে আগুন। হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন স্বজনেরা। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের হিসাবরক্ষক

মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের হিসাবরক্ষক
গুলি

খুলনা নগরের মিয়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মশিউর রহমান (৫৯) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার রাত আটটার দিকে মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।মশিউর রহমান খুলনার রূপসা উপজেলা শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক পদে কর্মরত।গুলিবিদ্ধ মশিউর রহমান হাসপাতালে সাংবাদিকদের বলেন, মেয়ের জন্য খাবার কিনতে তিনি মিয়াপাড়া পাইপের মোড় থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন।

পথে একটি চায়ের দোকানের সামনে এক মোটরসাইকেলে তিনজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় ওই ব্যক্তিরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর বাঁ পাঁজরের নিচে লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, গুলি এসে ওই ব্যক্তির বুকের নিচে বাঁ পাশে মাংস ছুঁয়ে বের হয়ে গেছে। তবে তিনি হামলাকারীদের লক্ষ্য ছিলেন না বলে মনে হচ্ছে।

কারা কী উদ্দেশ্যে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন