advertisement

ঢাকায় অভিযানে গ্রেফতার ৫৪১, সবচেয়ে বেশি মিরপুরে

ঢাকায় অভিযানে গ্রেফতার ৫৪১, সবচেয়ে বেশি মিরপুরে
ফটো কার্ড প্রিন্ট
ঢাকায় অভিযানে গ্রেফতার ৫৪১, সবচেয়ে বেশি মিরপুরে

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাংলাদেশ দলে আজ যোগ দিচ্ছেন হামজা চৌধুরী বাংলাদেশ দলে আজ যোগ দিচ্ছেন হামজা চৌধুরী গুগল মিটের যে সুবিধাগুলো অনেকেই জানেন না গুগল মিটের যে সুবিধাগুলো অনেকেই জানেন না চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৩১ চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৩১ প্যালেসকে হারিয়ে অবশেষে জয়ে ফিরল লিভারপুল প্যালেসকে হারিয়ে অবশেষে জয়ে ফিরল লিভারপুল চীনা নারীর সঙ্গে সম্পর্ক, শীর্ষ চিপ নির্মাতার প্রধানের বিরুদ্ধে তদন্ত চীনা নারীর সঙ্গে সম্পর্ক, শীর্ষ চিপ নির্মাতার প্রধানের বিরুদ্ধে তদন্ত
advertisement

পটুয়াখালীর যে সেতুটি ১০ বছর ধরে ভাঙা

পটুয়াখালীর যে সেতুটি ১০ বছর ধরে ভাঙা
পটুয়াখালীর দশমিনা উপজেলার সুতাবাড়িয়া নদীর ওপর নির্মিত সেতুটি ১০ বছর ধরে ভাঙা। এতে নদীর দুই পাড়ের অন্তত ১০ গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়

দীর্ঘদিন সেতুটি ভাঙা থাকায় এলাকার শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।পটুয়াখালীর দশমিনা উপজেলার সুতাবাড়িয়া নদীর ওপর নির্মিত একটি সেতু দুই পারের ১০টি গ্রামের ১০ হাজার মানুষকে যুক্ত করেছিল। তবে প্রায় ১০ বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে সেতুটি। ফলে সড়কপথে দুই পারের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ডিঙিনৌকায় নদী পার হচ্ছে তারা।

সেতুটি পুনর্নির্মাণে কার্যকর উদ্যোগ না নেওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।দশমিনা উপজেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে বেতাগী সানকিপুর ইউনিয়নের জমির মৃধার বাজার এলাকায় সেতুটির অবস্থান। এর পূর্ব প্রান্তে বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী বাজার, জাফরাবাদ ও তাফালবাড়িয়া গ্রাম। সেই সঙ্গে আছে বেতাগী শরিয়াতিয়া দাখিল মাদ্রাসা।

আর সেতুর পশ্চিম প্রান্তে জমির মৃধা, রামভল্লব, চিকার ব্রিজ, খারিজা বেতাগী, দাবাড়ি, রুনুয়া ও হুডিবন গ্রাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রেজা খান—প্রকৃতির কাছেই যাঁর পাঠ

রেজা খান—প্রকৃতির কাছেই যাঁর পাঠ
বন্য প্রাণী বিশেষজ্ঞ রেজা খান

প্রকৃতিকে জানার আগ্রহ থেকেই প্রাণিবিদ্যার প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল ড. রেজা খানের। ছোটবেলায় গ্রামের মাঠ, গাছপালা, পাখি আর নানা প্রাণী তাঁকে আকৃষ্ট করত। পরে সেই আগ্রহই তাঁকে নিয়ে গেছে গবেষণার জগতে। শিক্ষকতা, সাংবাদিকতা ও চিড়িয়াখানার ব্যবস্থাপনার কাজের মধ্য দিয়েও তিনি প্রকৃতির সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন।রেজা খানের জন্ম ১৯৪৫ সালের ১৭ নভেম্বর, ঢাকার ধামরাইয়ের বালিয়া গ্রামে।

তবে তাঁর সরকারি কাগজপত্রে জন্মতারিখ লেখা আছে ১৯৪৭ সালের ১ জানুয়ারি। তাঁর বাবা খান মোহাম্মদ জাওহার আলী ছিলেন স্কুলশিক্ষক। চাকরির কারণে তাঁকে বিভিন্ন জায়গায় থাকতে হতো। ফলে রেজা খানের শৈশব কেটেছে গ্রাম ও শহরের নানা পরিবেশে।প্রাথমিক পড়াশোনা বালিয়া ফ্রি প্রাইমারি স্কুলে। পরে মানিকগঞ্জে পড়েছেন। স্কুলজীবনের একটি মজার স্মৃতি আছে তাঁর। স্কুলে শিক্ষার্থীদের দুধ দেওয়া হতো। সেই দুধের নাম ছিল ‘ঘাসের দুধ’।

১৯৬৩ সালে রংপুরে স্কাউটসের একটি জাম্বুরিতে অংশ নেওয়ার স্মৃতিও তাঁর মনে আছে।শুনতে চাইলে প্রকৃতির গল্পও শোনা যায়প্রকৃতির প্রতি আগ্রহ যেভাবেপ্রকৃতির প্রতি আগ্রহ তৈরিতে স্কুলের শিক্ষক কালিনারায়ণ রায়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্বাস্থ্য সংস্কারের সদিচ্ছা আছে, বাস্তবায়ন নেই কেন

স্বাস্থ্য সংস্কারের সদিচ্ছা আছে, বাস্তবায়ন নেই কেন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

স্বাস্থ্য খাতে পরিবর্তন চান না—এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। রোগী চান সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা, চিকিৎসক চান উপযুক্ত কর্মপরিবেশ, স্বাস্থ্যকর্মীরা চান প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, আর সাধারণ মানুষ চান অসুস্থ হলে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে যেন সর্বস্বান্ত হতে না হয়।সরকারও স্বাস্থ্য খাত সংস্কারের কথা বলছে। রয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ, নির্বাচনী প্রতিশ্রুতি এবং বিশেষজ্ঞদের নানা পরামর্শ।

সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো, প্রধানমন্ত্রী নিজেও স্বাস্থ্য খাতের পরিবর্তনে আগ্রহী। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সচিবসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব শ্রেণির কর্মকর্তারাও পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন। তাহলে প্রশ্ন হলো, এত সদিচ্ছা ও আলোচনা সত্ত্বেও স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসছে না কেন?

এর উত্তর খুঁজতে হলে স্বাস্থ্য খাতের সমস্যার পাশাপাশি সংস্কার বাস্তবায়নের প্রচলিত পদ্ধতিটিও পর্যালোচনা করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন