advertisement

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ফটো কার্ড প্রিন্ট

দেশে ফিরতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন।

কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।’সালাহউদ্দিন আহমদ বলেন, এর আইনগত ভিত্তি কী আছে, আসলেই আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি আইনকানুন সব দেখে তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে চিঠি দিয়েছে, যাতে তাঁকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিশ্বের সবচেয়ে সুন্দর হাঁস দেখতে দর্শনার্থীদের ভিড় বিশ্বের সবচেয়ে সুন্দর হাঁস দেখতে দর্শনার্থীদের ভিড় গ্রাম পুলিশের বেতন কত বাড়ল, পাবেন মোবাইল ভাতা, মাতৃত্বকালীন ছুটিও গ্রাম পুলিশের বেতন কত বাড়ল, পাবেন মোবাইল ভাতা, মাতৃত্বকালীন ছুটিও নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা স্বপ্ন হোক আকাশসমান স্বপ্ন হোক আকাশসমান টিসিবির ট্রাক সেল বন্ধ ছয় মাস ধরে টিসিবির ট্রাক সেল বন্ধ ছয় মাস ধরে
advertisement

নেত্রকোনায় ফিশারিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

নেত্রকোনায় ফিশারিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর
নেত্রকোনার কেন্দুয়ায় নিজের ফিশারিতে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাপস সরকার (৩৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ হলো

বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ হলো
বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচ মেটাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশে চিকিৎসার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়া ডলার ছাড়ের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশনের বৈঠক শুরু হয়। অধিবেশনটি সংক্ষিপ্ত সময় চলবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন