মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার কোকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। রাতে নিহত নারীর ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন। ওই নারীর নাম ময়না বেগম (৫০)। তিনি হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই গ্রামের চঞ্চল মণ্ডল (৩৮), তাঁর স্ত্রী জাহেরা (৩২) ও চঞ্চলের মা হালিমা বেগম (৬৫)। রোববার রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়।হরিরামপুর থানার পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে ময়না বেগমের সঙ্গে চঞ্চল মণ্ডলের পরিবারের বিরোধ চলছিল। গতকাল বিকেল চারটার দিকে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে ময়না বেগমকে উপর্যুপরি আঘাত করা হয়।
এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
সূত্র: প্রথম আলো

২৬, ২৭ নাকি ৩৩? গুগলের তথ্যে বয়স নিয়ে ঝামেলায় সাদিয়া
সৃষ্টিকর্তা অন্য কিছু লিখে রেখেছিলেন
শেখ হাসিনাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই, পাসপোর্টের প্রয়োজন নেই: আসিফ নজরুল
হবিগঞ্জে গভীর রাতে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে খেলোয়াড় নিহত
কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী কুইজে বিজয়ী যারা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন