advertisement

আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা সবার কর্তব্য: সংসদে স্পিকার

আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা সবার কর্তব্য: সংসদে স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ফটো কার্ড প্রিন্ট

সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থান।

আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া আমাদের সবার কর্তব্য।’আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।স্পিকার বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল।

এ দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এ দেশে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চতুর্থ অধিবেশন পরিচালনায় সভাপতিমণ্ডলীতে পাঁচ সদস্য মনোনীত চতুর্থ অধিবেশন পরিচালনায় সভাপতিমণ্ডলীতে পাঁচ সদস্য মনোনীত চলাচলে প্রতিবন্ধকতা, চসিকের অভিযানে উচ্ছেদ ফুটপাতের ৫০ দোকান চলাচলে প্রতিবন্ধকতা, চসিকের অভিযানে উচ্ছেদ ফুটপাতের ৫০ দোকান ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘কিং মেকার’ হবেন মামদানি? ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘কিং মেকার’ হবেন মামদানি? এমপিও শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ না রাখা কেন অবৈধ নয় এমপিও শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ না রাখা কেন অবৈধ নয় সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে: ডা. জুবাইদা রহমান সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে: ডা. জুবাইদা রহমান
advertisement

চতুর্থ অধিবেশন পরিচালনায় সভাপতিমণ্ডলীতে পাঁচ সদস্য মনোনীত

চতুর্থ অধিবেশন পরিচালনায় সভাপতিমণ্ডলীতে পাঁচ সদস্য মনোনীত
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চলাচলে প্রতিবন্ধকতা, চসিকের অভিযানে উচ্ছেদ ফুটপাতের ৫০ দোকান

চলাচলে প্রতিবন্ধকতা, চসিকের অভিযানে উচ্ছেদ ফুটপাতের ৫০ দোকান
চট্টগ্রাম নগরের পাঠানটুলী চৌমুহনী এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় ৫০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার

শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার
জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মারুফ হাসানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে

জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মারুফ হাসানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করার পর তাঁকে বহিষ্কার করা হলো। ‎গতকাল রোববার জয়পুরহাট জেলা জিয়া পরিষদের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

আজ সোমবার দুপুরে আমিনুল ইসলাম বকুল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।‎জানতে চাইলে আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মারুফ হাসান সংগঠনের মানমর্যাদা নষ্ট করেছেন। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’—মারুফ হাসান, জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদকআমি আগাগোড়াই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে অসুস্থতার কারণে মাঝখানে একটু নিষ্ক্রিয় থেকেছি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য দেওয়ার সময় আমার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন