ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। আজ সোমবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে স্পিকারের স্বাগত বক্তব্যের পর চলতি অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়।
তাঁরা হলেন মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই তালিকার অগ্রবর্তীজন বৈঠকে সভাপতিত্ব করবেন।সভাপতিমণ্ডলী মনোনয়নের পর সাবেক চার সংসদ সদস্য ও একজন গণপরিষদ সদস্যসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ।সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিম, বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাই, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।এ ছাড়া কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে এবং দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জন্যও শোক প্রকাশ করা হয়।গতকাল রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে জাতীয়...
সূত্র: প্রথম আলো

চতুর্থ অধিবেশন পরিচালনায় সভাপতিমণ্ডলীতে পাঁচ সদস্য মনোনীত
চলাচলে প্রতিবন্ধকতা, চসিকের অভিযানে উচ্ছেদ ফুটপাতের ৫০ দোকান
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘কিং মেকার’ হবেন মামদানি?
এমপিও শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ না রাখা কেন অবৈধ নয়
সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে: ডা. জুবাইদা রহমান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন