হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাকিব মিয়া (২০) নামের এক খেলোয়াড় নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার–পাঁচজন।গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বক্তারপুর হাইস্কুল মাঠে এ সংষর্ঘ হয়। পরে হাসপাতালে রাকিব মিয়ার মৃত্যু হয়।
তিনি উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বক্তারপুর হাইস্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলা চলে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত। গতকাল রাতে বেতকান্দি ও বক্তারপুর গ্রামের মধ্যে খেলা হয়। খেলা চলাকালে দুই খেলোয়াড়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাকিব মিয়া গুরুতর আহত হন।আহত রাকিব মিয়াকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো

শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার আবেদন, ই–মেইল পাঠানো হয়েছে ঢাকায়
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার আবেদন, ই–মেইল পাঠানো হয়েছে ঢাকায়
ব্র্যাক কর্মীদের জন্য প্রথমার তিন দিনের বইমেলা শুরু
আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থীর এইচএসসিতে সাফল্য

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন