ঘড়ির কাঁটা তখন ১১টা ছুঁই ছুঁই। ব্যাটিং করতে নামার সময় তাঁর মনে হচ্ছিল, ৩০-৪০টা রান যদি করতে পারি! করলেন ১৪৫। সেটিও ৫৩৫ মিনিট ব্যাটিং করে! টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম মহাকাব্য লেখা হয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের ব্যাটে। সেটিও বাংলাদেশের অভিষেক টেস্টেই। ২৬ বছর আগে এই দিনে শুরু সেই অভিষেক টেস্টের প্রথম দিনে ব্যাটিং করতে নামা নামা বুলবুল সেঞ্চুরি করেছিলেন পরদিন।
বাংলাদেশের টেস্ট অভিষেকের ২৬তম বার্ষিকীতে উৎপল শুভ্রর ‘সেই সব ইনিংস’ বই থেকে বুলবুলের ওই মহাকাব্যিক ইনিংস নিয়ে লেখা অধ্যায়টা তুলে দেওয়া হলো এখানে। লেখাটা পড়ার সময় বইটির প্রকাশকাল (২০০১) মনে রাখা ভালো।শারজা স্টেডিয়ামে টিভি কমেন্টেটররা এখন কোথায় বসেন জানি না! পাঁচ বছরেরও বেশি যাওয়া হয় না ক্রিকেটের মরুদ্যানে।
তবে ’৯৫-এর এপ্রিলে এশিয়া কাপের পঞ্চম আসরটির সময় তারা যেখানে বসতেন, সেটাকে বলা যেতে পারে স্টেডিয়ামের তিন তলা।
সূত্র: প্রথম আলো

মলিনাকে আর্জেন্টিনার হয়ে খেলতে দেবে না রোমা
লর্ডসের আগে চেমসফোর্ডে প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফরে বাংলাদেশের দুই টেস্ট
আবাহনীকে শোকে ডুবিয়ে চিরবিদায় নিলেন হারুনুর রশীদ
গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন
মেসি কতগুলো টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন