মূল সূত্র: বিস্তারিত পড়ুন
স্যামসাং ফোনে সাইবার হামলা ঠেকাতে চালু রাখুন এই ফিচার
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ডেঙ্গুতে মৃত্যু বাড়ছেই। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত) সারা দেশে ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সাতজন এবং খুলনা বিভাগে একজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৭৪ হয়েছে।
আর ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। অর্থাৎ চলতি বছরের প্রায় সাড়ে ১০ মাসেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময়ে রাজশাহী বিভাগে ২২৯ জন, খুলনায় ২২০ জন, বরিশালে ২১১ জন, চট্টগ্রামে ২০৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, রংপুরে ৭১ জন এবং সিলেটে ২০ জন রোগী ভর্তি হয়েছেন।চলতি বছর এ পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৬৩ হাজার ৩৫ জন।
সূত্র: প্রথম আলো
মটকা চায়ের রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগমউপকরণতরল দুধ ১ কাপগুঁড়া দুধ: ২ টেবিল চামচচিনি: ২ চা-চামচ (স্বাদমতো)জাফরান: আধা চা-চামচচা–পাতা: ২ টেবিল চামচপানি: ২ কাপমটকা: ৩-৪টিএলাচি: ২টিপ্রণালিমাটির মটকা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রাখুন। তরল দুধ, গুঁড়া দুধ, চিনি ও জাফরান একসঙ্গে ৫ মিনিট ফুটিয়ে নিন। অন্য পাত্রে পানি ফুটিয়ে নিন। চা–পাতা দিয়ে আরও ৫ মিনিট ফুটিয়ে নিন। এবার চা ছেঁকে দুধে ঢেলে নিন।
মটকা চুলায় ভালোভাবে গরম করে কিছুটা পুড়িয়ে একটা বড় পাত্রে রেখে গরম চা ঢালুন। মটকার পোড়া বা স্মোকি ঘ্রাণ চায়ে চলে আসবে। এবার পোড়া মটকা থেকে তুলে কাপ বা ছোট মটকায় ঢেলে গরম-গরম পরিবেশন করুন।কফি নয়, লাতে চায়ের রেসিপি দেখুন
সূত্র: প্রথম আলো
লাল ও সোনালির মেলবন্ধনে নববধূর সাজে ধরা দিয়েছেন ‘মোস্ট এলিজিবল সিঙ্গেল লেডি’ সাফা কবির। জমকালো কারুকাজ করা লেহেঙ্গা, সোনালি গয়না, লাল কাচের চুড়ি ও আলতায় পূর্ণতা পেয়েছে তাঁর সাজ।
চলুন দেখে নেই এই লুকের আদ্যোপান্ত্য।টুকটুকে লাল বউ সেজেছেন অভিনেত্রী সাফা কবির।পরেছেন সাফিয়া সাথির ডিজাইন করা লেহেঙ্গা।লেহেঙ্গাজুড়ে সোনালি জরির ভারী কারুকাজ, ফুলেল নকশা ও ঐতিহ্যবাহী মোটিফের ব্যবহার সাজটিকে দিয়েছে রাজকীয় আবহ।লেহেঙ্গার নিচের অংশজুড়ে রয়েছে মোগলশৈলীর ফুলেল ও অলংকারধর্মী মোটিফ, সূক্ষ্ম সোনালি জরির কাজ এবং চওড়া কারুকাজ করা বর্ডার।সঙ্গে পরেছেন একই রঙের ক্রপ ব্লাউজ।
ব্লাউজেও জমকালো সোনালি জরি, সুতা ও পুঁতির কাজ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন