একদিকে রণবীর কাপুর, যশ ও সাই পল্লবীর মতো তারকাদের নিয়ে তৈরি পৌরাণিক ছবি ‘রামায়ণ: পার্ট ওয়ান’, অন্যদিকে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা সুরিয়ার নতুন ছবি ‘সিন’। মুক্তির পর থেকেই বক্স অফিসে আলোচনায় রয়েছে দুই সিনেমা। বিশাল বাজেট, তারকাবহুল আয়োজন ও প্রচারের দিক থেকে ‘রামায়ণ’ অনেক এগিয়ে থাকলেও তুলনামূলক ছোট পরিসরের ‘সিন’ও দর্শক টানছে সমানতালে।
৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেছেন মালয়ালম সিনেমার পরিচিত নির্মাতা জিতু মাধবন। সুরিয়ার সঙ্গে এতে অভিনয় করেছেন নাজরিয়া নাজিম ও নাসলেন। ছবিটির বিশেষত্ব হলো, প্রচলিত অ্যাকশনধর্মী নায়কোচিত সিনেমার বাইরে গিয়ে এখানে সুরিয়াকে দেখা গেছে এক অদ্ভুত স্বভাবের পুলিশ কর্মকর্তার চরিত্রে। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি।
৯ নভেম্বর প্রকাশিত হিসাব অনুযায়ী, তিন দিনে এর বিশ্বব্যাপী আয় প্রায় ১১৬ কোটি ৭০ লাখ রুপি।
সূত্র: প্রথম আলো

মটকা চা বানাতে পারবেন বাড়িতেই, দেখুন রেসিপি
উত্তরার ক্লিনিকে পাওয়া গেছে নায়িকা মেঘলা মুক্তার বাবাকে
ভাবুক সম্রাট
রিপলি’স বিলিভ ইট অর নট!
প্রেমের ফাঁদে এনভিডিয়া!

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন