শেষ রাউন্ডেই শিরোপার নিষ্পত্তি হচ্ছে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের। বিতর্কিত আউটের এক ম্যাচে রংপুরের সঙ্গে ড্র করে শীর্ষ দল খুলনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারিয়েছে রাজশাহী।অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট বিতর্ক শেষে ড্র রংপুর-চট্টগ্রাম ম্যাচপয়েন্ট তালিকার শীর্ষ দল খুলনার ঘাড়ে নিশ্বাস ফেলতে রংপুরের বিপক্ষে ষষ্ঠ রাউন্ডে জয় ছাড়া অন্য কোনো উপায় ছিল না চট্টগ্রামের। সেটি করতে গিয়ে খুলনায় আজ একটু বাড়াবাড়িই করে ফেলল দলটি।
রংপুরের দ্বিতীয় ইনিংসে আবদুল্লাহ আল মামুনকে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট করেছে তারা। আগের নিয়ম থাকলে যেটি হতো হ্যান্ডল দ্য বল আউট। হাসান মুরাদের করা বলটা ডিফেন্স করেছিলেন আল মামুন। পরক্ষণেই বলটা হাতে তুলে বোলারকে ফেরত দিতে চেয়েছিলেন। বোলারকে আবেদন করতে দেখে তাৎক্ষণিক হাত থেকে ফেলেও দেন বল। কিন্তু কাজ হয়নি। দুই আম্পায়ার আলাপ করে জানিয়ে দেন, আল মামুন আউট।
কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে থেকে তারপরই মাঠ ছেড়েছেন রংপুরের এই ব্যাটসম্যান।আল মামুন যখন আউট হলেন, দ্বিতীয় ইনিংসে রংপুরের স্কোর ১৪৭/৪।
সূত্র: প্রথম আলো

‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হয়ে উঠছেন ওয়াসিম আকরামের ছেলে
৩৪ বছর পর টেস্টে বিরল কীর্তি, জিম্বাবুয়ের পাশে পাকিস্তান
প্রিয় ক্লাব থেকেই শেষযাত্রা: ‘আবাহনী আর হারুন ভাই ছিলেন একে অন্যের পরিপূরক’
‘কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব’—অধিনায়কত্ব নিয়ে হামজা
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় আমিনুল ইসলাম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন