advertisement

হাসিবের ওপর হামলাকারীর প্রাথমিক পরিচয় শনাক্ত

হাসিবের ওপর হামলাকারীর প্রাথমিক পরিচয় শনাক্ত
ফটো কার্ড প্রিন্ট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলাকারীর প্রাথমিক পরিচয় শনাক্ত করেছে পুলিশ....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে জরুরি সভা, কঠোর অবস্থানে ঢাবি প্রশাসন ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে জরুরি সভা, কঠোর অবস্থানে ঢাবি প্রশাসন ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার ঘুষের মধ্যে পড়ে না: প্রতিমন্ত্রী শাহে আলম ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার ঘুষের মধ্যে পড়ে না: প্রতিমন্ত্রী শাহে আলম স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা ব্যক্তিগতভাবে পছন্দ করি না স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা ব্যক্তিগতভাবে পছন্দ করি না জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন আহতরা জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন আহতরা এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু
advertisement

ক্ষুদ্র উদ্যোগ ও মাঠপর্যায়ের তথ্যকে একত্র করে জাতীয় নীতিমালায় রূপান্তর করতে হবে: রেহমান সোবহান

ক্ষুদ্র উদ্যোগ ও মাঠপর্যায়ের তথ্যকে একত্র করে জাতীয় নীতিমালায় রূপান্তর করতে হবে: রেহমান সোবহান
আইআইডি পলিসি অ্যাকশন অ্যাওয়ার্ড পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানসহ অন্য অতিথিরা। বাংলা একাডেমি, ঢাকা। ১০ নভেম্বর ২০২৬

অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান নীতি নির্ধারণে গবেষণা ও যৌথ নাগরিক উদ্যোগের ওপর জোর দিয়েছেন। তরুণদের উদ্দেশে তিনি বলেন, সারা দেশে ছড়িয়ে থাকা হাজার হাজার ক্ষুদ্র উদ্যোগ ও মাঠপর্যায়ের তথ্যকে একত্র করে একটি সুনির্দিষ্ট জাতীয় নীতিমালায় রূপান্তর করতে হবে।

তরুণ গবেষকদের সাহস বজায় রেখে যৌথ কণ্ঠস্বর গড়ে তুলতে হবে, যার মাধ্যমে সুশীল সমাজের প্রভাব পুনরুদ্ধার হবে। জননীতি ও গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইনফরমড ডেভেলপমেন্ট (আইআইডি) আয়োজিত ‘আইআইডি পলিসি অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবার প্রথমবারের মতো চালু করা এই পুরস্কার পেয়েছেন প্রথম আলোর দুই প্রতিবেদকসহ তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান।

আলোচনা পর্বে অধ্যাপক রেহমান সোবহান আরও বলেন, গবেষণার জোগান ও নীতি নির্ধারণের চাহিদার মধ্যে সংযোগ তৈরি করতেই তিনি সিপিডি প্রতিষ্ঠা করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইনানীতে ১৫ দিন ধরেই জ্বলছে গ্যাসের আগুন, কী বলছে বাপেক্স

ইনানীতে ১৫ দিন ধরেই জ্বলছে গ্যাসের আগুন, কী বলছে বাপেক্স
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গ্যাসের আগুন এখনো নেভেনি। মঙ্গলবার দুপুরে

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন ১৫ দিনেও নেভেনি। গ্যাসের নির্গমন বন্ধ না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলের ২০০ বর্গমিটার এলাকায় ১৪৪ ধারা জারি রেখেছে উপজেলা প্রশাসন। এতে কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা।

গত ২৭ অক্টোবর সকাল সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় নলকূপ খননের সময় আগুনের সূত্রপাত হয়। দীর্ঘদিন ধরে আগুন জ্বলতে থাকায় ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের মজুত বা নতুন গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৯ সদস্যের একটি কারিগরি দল।

কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর দলটি আগুন নেভানোর চেষ্টা শুরু করে।দলটির প্রধান অহিদুল ইসলাম হাওলাদার প্রথম আলোকে বলেন, ১৫ দিন পর্যবেক্ষণের পর তাঁরা আগুন বন্ধ করার উদ্যোগ নিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা: কেন করবেন, কীভাবে করবেন

প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা: কেন করবেন, কীভাবে করবেন

মানুষের জীবন ভুল ও বিচ্যুতিতে পরিপূর্ণ। কখনো প্রবৃত্তির তাড়নায়, কখনো শয়তানের প্ররোচনায় মানুষ আল্লাহর অবাধ্যতায় জড়িয়ে পড়ে। একসময় পাপের ভারে অন্তর কঠিন হয়ে যায়।তখন ইবাদতে আগ্রহ কমে আসে, জীবনের স্বাভাবিক প্রশান্তিও হারিয়ে যায়।

অথচ বান্দা যতবারই পাপ করুক, তার জন্য আল্লাহর কাছে ফিরে আসার দরজা খোলা রয়েছে।সেই ফিরে আসার অন্যতম মাধ্যম হলো ক্ষমাপ্রার্থনা; যাকে ইসলামে বলে ইস্তিগফার।প্রতিদিন কেন ক্ষমাপ্রার্থনা ক্ষমাপ্রার্থনা কোনো বিশেষ দিন বা সময়ের আমল নয়; বরং একজন মুমিনের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পাপ হয়ে গেলে হতাশ না হয়ে দ্রুত আল্লাহর কাছে ফিরে আসা উচিত।মহানবী (সা.) নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন বহুবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন।

তিনি বলেন, ‘আল্লাহর শপথ, আমি প্রতিদিন সত্তরেরও বেশিবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর কাছে তওবা করি।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৩০৭)প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ও সুফল রয়েছে:১. পাপের বোঝা থেকে মুক্তি পেতে: মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো পাপ করে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন