advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের মুখপাতলা স্ত্রীর সঙ্গে তুলনা শ্রীলঙ্কা কোচের

বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের মুখপাতলা স্ত্রীর সঙ্গে তুলনা শ্রীলঙ্কা কোচের
শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি
ফটো কার্ড প্রিন্ট

সাফ থেকে বলা হয়েছিল, শ্রীলঙ্কার অনুশীলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি নেই। কিন্তু এক দিন পরই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাংবাদিকেরা কি আর সহজে হাল ছাড়েন! স্থানীয় সাংবাদিকেরা ছিলেন নাছোড়বান্দা। কথা বলতে হবে শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরির সঙ্গে। সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুশীলন শুরুর কথা থাকলেও কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শ্রীলঙ্কা দল আসে প্রায় এক ঘণ্টা দেরিতে।

সাংবাদিকদের অপেক্ষাও ততক্ষণে দীর্ঘ হয়েছে। শেষ পর্যন্ত নিজ থেকেই কথা বলতে এগিয়ে এলেন মুতাইরি। তবে শর্ত ছিল, প্রশ্ন করা যাবে মাত্র তিনটি। কিন্তু সেই তিন প্রশ্নের উত্তর দিতেই প্রায় ১২ মিনিট সময় নিলেন শ্রীলঙ্কার কোচ। আর তাতেই বেরিয়ে এল কত কথা! কখনো রসিকতা, কখনো প্রতিপক্ষকে খোঁচা, কখনো আবার দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে আবেগময় বক্তব্য।প্রথম প্রশ্নেই উঠে এল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের উত্তাপ।

হামজা চৌধুরী ও ফারহান আলীদের মতো খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশের শক্তির কথা স্বীকার করলেন মুতাইরি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আর্জেন্টিনার জার্সি ছেড়ে জন্মভূমির ডাকে কিকি রামোস আর্জেন্টিনার জার্সি ছেড়ে জন্মভূমির ডাকে কিকি রামোস ‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হয়ে উঠছেন ওয়াসিম আকরামের ছেলে ‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হয়ে উঠছেন ওয়াসিম আকরামের ছেলে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট বিতর্কের দিনে মিমের সেঞ্চুরি, নাসুমের ১০ উইকেট অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট বিতর্কের দিনে মিমের সেঞ্চুরি, নাসুমের ১০ উইকেট ৩৪ বছর পর টেস্টে বিরল কীর্তি, জিম্বাবুয়ের পাশে পাকিস্তান ৩৪ বছর পর টেস্টে বিরল কীর্তি, জিম্বাবুয়ের পাশে পাকিস্তান প্রিয় ক্লাব থেকেই শেষযাত্রা: ‘আবাহনী আর হারুন ভাই ছিলেন একে অন্যের পরিপূরক’ প্রিয় ক্লাব থেকেই শেষযাত্রা: ‘আবাহনী আর হারুন ভাই ছিলেন একে অন্যের পরিপূরক’
advertisement

হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই, ভারতকে প্রত্যর্পণের আবেদন করতে হবে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মন্ত্রণালয় রিফাইনারির আবেদন নাকচ করার এক বছর পর ফের কমিটি বিপিসির

২০২৫ সালের ১৬ নভেম্বর টিকে গ্রুপের সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির (এসপিএল) নতুন রিফাইনারি করার আবেদন নাকচ করে দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নাকচের পরেও ‘অদৃশ্যশক্তিতে’ প্ল্যান্ট নির্মাণের....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজশাহী ও ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা সিপিবির

রাজশাহী ও ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা সিপিবির
সিপিবির তিন মেয়র প্রার্থী—(বাঁ থেকে) রাগীব আহসান মুন্না (রাজশাহী), মঞ্জুর মঈন (ঢাকা দক্ষিণ) ও হাসান হাফিজুর রহমান সোহেল (ঢাকা উত্তর)

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহীতে রাগীব আহসান মুন্না, ঢাকা উত্তরে হাসান হাফিজুর রহমান সোহেল এবং ঢাকা দক্ষিণে মঞ্জুর মঈন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ মঙ্গলবার সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলের ফোরামে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে মনোনীত ও সমর্থিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।রাজশাহী সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগীব আহসান মুন্না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী হয়েছেন সিপিবির ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সভাপতি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন