advertisement

নায়িকা ভারতে, নায়ক যুক্তরাষ্ট্রে—দেশে মুক্তি পাচ্ছে সিনেমা

নায়িকা ভারতে, নায়ক যুক্তরাষ্ট্রে—দেশে মুক্তি পাচ্ছে সিনেমা
‘আনন্দ অশ্রু’ সিনেমার শুটিংয়ে মাহিয়া মাহি ও সাইমন সাদিক
ফটো কার্ড প্রিন্ট

নায়িকা মাহিয়া মাহি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, আর নায়ক সাইমন সাদিকও দেশে নেই। অথচ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তাঁদের অভিনীত নতুন সিনেমা ‘আনন্দ অশ্রু’। ১৩ নভেম্বর সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। নায়ক-নায়িকা দুজনই দেশের বাইরে থাকলেও সিনেমাটির প্রচারণা নিয়ে খুব একটা চিন্তিত নন নির্মাতা।

তাঁর প্রত্যাশা, দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে যাবে।পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের (ডানে) সঙ্গে ‘আনন্দ অশ্রু’ সিনেমার শুটিংয়ের ফাঁকে সাইমন সাদিক ও মাহিয়া মাহিএকসময় ঢালিউডের ব্যস্ত নায়িকাদের একজন ছিলেন মাহিয়া মাহি। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর একের পর এক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বাংলাদেশের পাশাপাশি কলকাতার নায়কদের সঙ্গেও জুটি বেঁধেছেন।

তবে গত দুই বছরে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাঁকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘সংঘর্ষ’-এর সেই ভয়ংকর খলনায়ক এখন কোথায়, কী করছেন ‘সংঘর্ষ’-এর সেই ভয়ংকর খলনায়ক এখন কোথায়, কী করছেন রোজেলা চায়ের রেসিপি রোজেলা চায়ের রেসিপি মটকা চা বানাতে পারবেন বাড়িতেই, দেখুন রেসিপি মটকা চা বানাতে পারবেন বাড়িতেই, দেখুন রেসিপি ৪ হাজার কোটির ‘রামায়ণ’–এর সঙ্গে পাল্লা! চমকে দিল ৩০ কোটির সিনেমাটি ৪ হাজার কোটির ‘রামায়ণ’–এর সঙ্গে পাল্লা! চমকে দিল ৩০ কোটির সিনেমাটি উত্তরার ক্লিনিকে পাওয়া গেছে নায়িকা মেঘলা মুক্তার বাবাকে উত্তরার ক্লিনিকে পাওয়া গেছে নায়িকা মেঘলা মুক্তার বাবাকে
advertisement

গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ

গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)

রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কের (শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক) ব্যবস্থাপনার দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবকে দেওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।সংগঠনটির অভিযোগ, ক্লাবটি দীর্ঘদিন ধরে পার্কের জায়গা দখল করে রেখেছে। উচ্চ আদালতও ক্লাবটির দখলকে অবৈধ ঘোষণা করেছিলেন।

এমন একটি ক্লাবকে আবার পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া আইনের শাসন ও নাগরিক অধিকারের পরিপন্থী।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় বাপা। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রাজউকের এই সিদ্ধান্তের সুযোগ নিয়ে ঢাকার অন্যান্য ক্লাবও খেলার মাঠ দখলে উৎসাহিত হতে পারে।

এর ফলে খেলার মাঠ বাণিজ্যিকীকরণের পথ উন্মুক্ত হবে।বিবৃতিতে বলা হয়, পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়ার পরপরই গুলশান ইয়ুথ ক্লাব মাঠের এক পাশে নতুন করে কংক্রিট ঢালাই দিয়ে স্থাপনা নির্মাণ করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘বোন মারা গেছে, লাশ নিয়ে যান’ বলে পালালেন স্বামী, খাটে মিলল মরদেহ

‘বোন মারা গেছে, লাশ নিয়ে যান’ বলে পালালেন স্বামী, খাটে মিলল মরদেহ
সূচনা আক্তার

সকালে মুঠোফোনে খবর আসে, তাঁদের বোন আর বেঁচে নেই। স্বামী রুবেল ফোন করে বলেছেন, ‘আপনাদের বোন মারা গেছে, এসে লাশ নিয়ে যান।’ খবর পেয়ে পশ্চিম জুরাইনের ভাড়া বাসায় ছুটে যান পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে খাটের ওপর সূচনা আক্তারের (২৫) নিথর দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।সূচনার গলায় দড়ি প্যাঁচানো ছিল। সে সময় বাসায় তাঁর স্বামী রুবেল ছিলেন না।

তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।মঙ্গলবার সকালে রাজধানীর শ্যামপুরের পশ্চিম জুরাইনের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা সূচনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা পৌনে তিনটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।সূচনা একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়। তাঁর বাবার নাম মৃত সুলতান মিয়া।

তিন বছর আগে একই কারখানায় কাজ করার সুবাদে মো. রুবেলের সঙ্গে তাঁর পরিচয় হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাবির আবাসিক ভবনে ঢুকে শিক্ষকের বাসায় চুরি

ঢাবির আবাসিক ভবনে ঢুকে শিক্ষকের বাসায় চুরি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক এলাকার একটি ভবনে শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় একটি আইফোন, দুটি স্মার্টফোন, একটি ল্যাপটপ ও শিশুর খেলনাসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়েছে....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন