advertisement

ক্লডের ভুলে মুছে গেল অধ্যাপকের এক বছরের লেকচার নোট

ক্লডের ভুলে মুছে গেল অধ্যাপকের এক বছরের লেকচার নোট
ক্লড চ্যাটবটের ভুলের কারণে একজন অধ্যাপকের নোট মুছে গেছে
ফটো কার্ড প্রিন্ট

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় দৈনন্দিন অনেক কাজ সহজ হয়ে উঠেছে। তবে এআইকে অতিরিক্ত স্বাধীনতা দিয়ে রাখলে কখনো কখনো গুরুত্বপূর্ণ তথ্য হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক উইলিয়াম বাউডের সঙ্গে সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে। পুরোনো লেকচার নোটের পৃষ্ঠাসংখ্যা হালনাগাদ করতে অ্যানথ্রপিকের এআই চ্যাটবট ক্লডকে নির্দেশ দিয়েছিলেন তিনি।

কিন্তু কাজটি করতে গিয়ে ক্লড মুছে ফেলে তাঁর এক বছরের লেকচার নোট এবং চলতি শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ফাইল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডেক্সার্তোর এক প্রতিবেদনে এ ঘটনা প্রকাশিত হয়েছে। অধ্যাপক বাউড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, দুপুরের খাবার খেতে যাওয়ার আগে ক্লডকে পুরোনো সংবিধানবিষয়ক আইনের লেকচার নোটের পৃষ্ঠাসংখ্যা হালনাগাদ করতে বলেছিলেন।

কিন্তু ফিরে এসে দেখেন, গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ফাইল মুছে গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং গ্রাফিকস কার্ড কেনার সময়... গ্রাফিকস কার্ড কেনার সময়... গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা বাজারে গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ, সঙ্গে ২৫ ইঞ্চির মনিটর ফ্রি বাজারে গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ, সঙ্গে ২৫ ইঞ্চির মনিটর ফ্রি পল্লবীতে লেখা কোডে চলছে ৪০ দেশের ট্রাভেল ব্যবসা পল্লবীতে লেখা কোডে চলছে ৪০ দেশের ট্রাভেল ব্যবসা
advertisement

রাতে রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

রাতে রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
আসাদগেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে গতকাল মঙ্গলবার রাতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে

রাজধানীর আসাদগেট, আদাবর, মহাখালী ও তেজগাঁও শিল্পাঞ্চলে গতকাল মঙ্গলবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের পেছন থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

একই রাতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়েছে।গতকাল রাত সোয়া আটটার দিকে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটসংলগ্ন আসাদগেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, মোটরসাইকেলে এসে দুজন এই ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কেউ হতাহত হননি।

কাউকে আটকও করা যায়নি।রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেকের ৯ নম্বর সড়কের ওয়ালটন প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু

বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কয়লাখনি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মি সিং সিয়াওজুন (৪৩)। গতকাল মঙ্গলবার সকালে খনি থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত সোমবার রাতের শিফটে দায়িত্ব পালন করতে ভূগর্ভে যান সিং সিয়াওজুন। তিনি খনির ভেন্টিলেটর সাইডে কর্মরত ছিলেন।

রাতের কোনো এক সময় ১৩০৫ নম্বর কোল ফেইসে (যে নির্দিষ্ট জায়গায় কয়লা কাটা বা উত্তোলনের কাজ চলে) কাজ করতে গিয়ে সহকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দিবাগত রাত তিনটার পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান জাফর সাদিক জানান, নির্ধারিত স্থানে ওই চীনা শ্রমিককে না পেয়ে সহকর্মীরা বিষয়টি খনির ভূপৃষ্ঠের কন্ট্রোল রুমে জানান।

পরে খনির উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে সিল ওয়ালের পাশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সন্তানের মুঠোফোন আসক্তি দূর করবেন যেভাবে

সন্তানের মুঠোফোন আসক্তি দূর করবেন যেভাবে
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল পরামর্শ প্রদান করেন।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৫ সালের ২ আগস্ট প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭১তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার পরামর্শ প্রদান করেন। ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ।

উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।পরামর্শ সভায় একাধিক অভিভাবক সন্তানের মুঠোফোন আসক্তি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে পরামর্শ চেয়েছেন। এ বিষয়ে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মোহিত কামাল বলেন, সন্তানদের মুঠোফোন বা স্ক্রিন আসক্তি থেকে মুক্ত রাখতে হলে বই পড়ার প্রতি তাদের আগ্রহী করে তুলতে হবে।

প্রয়োজনে ঘরের একটি কোণে ছোট পাঠাগার গড়ে তোলা যেতে পারে।তিনি আরও পরামর্শ দেন, শুধু পড়ার টেবিল বা বইয়ে আটকে না রেখে সন্তানদের নিয়মিত খেলাধুলার সুযোগ দিতে হবে এবং অবসরে তাদের নিয়ে বাইরে কোথাও ঘুরতে যেতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন