সিলেট টু জোহানেসবার্গ ভায়া ঢাকা—ব্যাপারটা এ রকমই দাঁড়িয়ে গেছে আসলে। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে পরশু। এরপর সে রাতেই ঢাকায় ফেরে বাংলাদেশ দল। এক রাত ঢাকায় থেকে গতকাল দুপুরে আবার দলের ১৪ ক্রিকেটার উড়াল দিয়েছেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশে।জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর।
অর্থাৎ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্ট আর জোহানেসবার্গ টেস্টের মাঝখানে বাংলাদেশ দল সময় পাচ্ছে মাত্র পাঁচ দিন। এই পাঁচ দিনের মধ্যে ক্রিকেটাররা সিলেট থেকে ঢাকায় ফিরেছেন, ঢাকা থেকে ইথিওপিয়ান এয়ারলাইনসে আদ্দিস আবাবা হয়ে জোহানেসবার্গে যাচ্ছেন। টেস্টের আগে সেখানে দুই–তিন দিন অনুশীলনও করবেন এ সময়ের মধ্যেই।
দলের বাকি দুই ক্রিকেটার ও কয়েকজন কোচিং স্টাফ সদস্য অবশ্য ঢাকা ছাড়বেন আজ দুপুরে।শাহরিয়ার নাফীস, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক সূচি করতে গিয়ে সব দেশের বোর্ডকেই কখনো না কখনো এ রকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে।
সূত্র: প্রথম আলো

আজ টিভিতে যা দেখবেন (১১ নভেম্বর ২০২৬)
রিভার্স সুইং পেতে যেভাবে বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়া
বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের মুখপাতলা স্ত্রীর সঙ্গে তুলনা শ্রীলঙ্কা কোচের
আর্জেন্টিনার জার্সি ছেড়ে জন্মভূমির ডাকে কিকি রামোস
‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হয়ে উঠছেন ওয়াসিম আকরামের ছেলে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন