advertisement

পাতে ভাত আর শাক পোশাকশ্রমিক শিল্পীর, বাড়িভাড়া দ্বিগুণ হওয়ায় সংসার চালানো কঠিন

পাতে ভাত আর শাক পোশাকশ্রমিক শিল্পীর, বাড়িভাড়া দ্বিগুণ হওয়ায় সংসার চালানো কঠিন
ফটো কার্ড প্রিন্ট

দিনের আলো ফোটার আগেই ঘুম থেকে ওঠেন শিল্পী খাতুন। গ্যাস কেনার সামর্থ্য নেই তাঁর; তাই মাটির চুলায় কাঠ পুড়িয়ে রান্না করেন। তারপর ছুটতে হয় কারখানায়। কাজ করেন ঢাকার উপকণ্ঠে শিল্পাঞ্চল গাজীপুরের এক তৈরি পোশাক কারখানায়।২৭ বছর বয়সী শিল্পী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর স্বামী বেকার। মা-বাবা ও শ্বশুর-শাশুড়ির ভরণপোষণের দায়িত্বও তাঁর কাঁধে। পাঁচ বছর ধরে পোশাক কারখানায় কাজ করলেও সংসারের অভাব ঘোচেনি।

বরং নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে দিন দিন কঠিন হয়ে উঠছে জীবনযাপন।দুপুরের খাবারের জন্য ঘরের সামনে থেকে শাকপাতা তুলছিলেন শিল্পী। ভাতের সঙ্গে এই শাক দিয়েই সেদিনের খাবার সারতে হবে। নিজের কষ্টের কথা বলতে গিয়ে শিল্পী বলেন, ‘এখন সবকিছুর দাম বেশি। বাড়িভাড়া দ্বিগুণ হয়েছে, খাবারের দাম বেড়েছে। মাস শেষ হওয়ার আগেই সব টাকা শেষ হয়ে যায়।’শিল্পীর এই সংকট তাঁর একার নয়, বাংলাদেশের তৈরি পোশাক খাতের হাজারো শ্রমিকের জীবন এখন এভাবেই চলছে।

জীবনযাত্রার ব্যয় বাড়লেও তাঁদের আয় সেই অনুপাতে বাড়েনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সরকারি গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা সরকারি গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার প্রয়োজন হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার প্রয়োজন হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার খোয়ালেন জেনসেন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার খোয়ালেন জেনসেন বিটলসের পল ম্যাককার্টনি গান দিয়েই ১৪০ কোটি ডলারের সম্পদের মালিক কীভাবে বিটলসের পল ম্যাককার্টনি গান দিয়েই ১৪০ কোটি ডলারের সম্পদের মালিক কীভাবে
advertisement

অরুণ আলোয় অরুন্ধতী

অরুণ আলোয় অরুন্ধতী
২০১৯ সালে ঢাকায় অরুন্ধতী রায়

অরুন্ধতী রায়ের লেখালেখি নিয়ে তাঁর সাহিত্যের গুণগ্রাহীরা অনেকেই ধাঁধায় পড়েছেন। তিনি কি যথার্থই সাহিত্যিক, নাকি তাঁর প্রথম উপন্যাস একটা আকস্মিক ঘটনা? প্রথম উপন্যাস ‘দ্য গড অব স্মল থিংস’ (ক্ষুদ্র জিনিসের ঈশ্বর) যখন প্রকাশিত হয়, তখন তুমুল আলোড়নের সৃষ্টি হয়।অরুন্ধতীর বয়স তখন ৩৫। কাহিনি এক ক্ষয়িষ্ণু ভারতীয় পরিবার নিয়ে। সেই পরিবারে নানা বেদনাময় সংকট, কেলেঙ্কারি। বইটি বিলেতের বিখ্যাত বুকার পুরস্কার পায়।

৪০টির বেশি ভাষায় ৮০ লাখ বই বিক্রি হয়। এক অখ্যাত চিত্রনাট্যকার রাতারাতি হয়ে যান আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব। অনেকেই ধরে নেন অরুন্ধতী তাঁর প্রজন্মের সাহিত্যিক কণ্ঠস্বর হতে যাচ্ছেন।অরুন্ধতী বহু নিবন্ধ-প্রবন্ধ লিখেছেন, নানা বিষয়ে আলোচনামূলক বই লিখেছেন, প্রামাণ্য চলচ্চিত্র বানিয়েছেন। প্রতিবাদ করেছেন দুর্নীতির বিরুদ্ধে। হিন্দু জাতীয়তাবাদ, পরিবেশ বিনষ্টকরণ, তীব্র অসাম্য—এসবের বিরুদ্ধেও প্রতিবাদ করেছেন।

কাশ্মীরের স্বাধীনতা, মাওবাদী বিদ্রোহী আর আদিবাসীর জমির অধিকার—এসবের পক্ষে আন্দোলন করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেখতে ধর্মীয় শিক্ষক, বাস্তবে এআই: লাখ লাখ মানুষ শুনছেন তাঁদের কথা

দেখতে ধর্মীয় শিক্ষক, বাস্তবে এআই: লাখ লাখ মানুষ শুনছেন তাঁদের কথা
এআই দিয়ে তৈরি ধর্মীয় ইনফ্লুয়েন্সার: ওপরের বাঁ দিক থেকে যথাক্রমে ইয়াং মুন, রাব্বি গোল্ডম্যান, ফাদার জাস্টিন ও শায়েখ এআই

ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে গেরুয়া বসন পরা এক বয়স্ক পূর্ব এশীয় সন্ন্যাসীর ভিডিওতে থামলেন সাহেরা আশরাফ। ন্যাড়া মাথা আর শান্ত চেহারার ইয়াং মুন ক্যামেরার সামনে বসে তাঁর অনুসারীদের ক্ষমার বিষয়ে দীক্ষা দিচ্ছিলেন।তিনি বলছিলেন, চার ধরনের মানুষকে ক্ষমা করা প্রয়োজন—নিজের মা-বাবা, সাবেক সঙ্গী, যাঁরা তাঁদের আঘাত করেছেন এবং সবশেষে নিজেকে।মুনের পেজে এমন শত শত ভিডিও পোস্ট করা আছে।

সাধারণত মৃদু আলোর কোনো মন্দির বা বুদ্ধমূর্তির পাশে বসে সম্পর্ক, উদ্বেগ, খাদ্যাভ্যাস এবং অতিচঞ্চল মনকে শান্ত করার বিষয়ে তিনি পরামর্শ দেন।৩২ বছর বয়সী সাহেরার কাছে মুনকে ঠিক তেমনই মনে হয়েছিল, যেমনটা তিনি দাবি করেন: জীবনভর অর্জিত শিক্ষাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এক বয়স্ক শিক্ষক। সাহেরা বলেন, ‘আমি তাঁর বেশ কয়েকটি পোস্ট সেভ করে রেখেছি।’ইনস্টাগ্রামে মুনের ২৫ লাখের বেশি অনুসারী রয়েছে।

তাঁর ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখেন এবং উপদেশ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মন্তব্য করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্যাংকে চাকরির পরীক্ষা: মুখস্থনির্ভরতা নয়, প্রয়োজন জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা

ব্যাংকে চাকরির পরীক্ষা: মুখস্থনির্ভরতা নয়, প্রয়োজন জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা
চাকরির পরীক্ষার আগে কেন্দ্রের বাইরে পড়াশোনা করছেন এক প্রার্থী

চাকরিতে যোগদানের পর থেকেই পরিচিত-অপরিচিত অনেকেই আমার কাছে চাকরির পরীক্ষায় ভালো করার বিষয়ে পরামর্শ চাইতেন। নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি থেকে সাধ্যমতো তাঁদের দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে ব্যাংকসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় ইংরেজি ও গণিতের ওপর অধিক গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিতাম।

ইংরেজির ক্ষেত্রে নিয়মিত বই ও পত্রিকা পড়া, ভাষার ব্যবহার সম্পর্কে ধারণা অর্জন এবং লেখার চর্চা; আর গণিতের ক্ষেত্রে সূত্র মুখস্থ করার পরিবর্তে প্রতিটি অধ্যায়ের মৌলিক ধারণা পরিষ্কার করা, দুর্বলতা চিহ্নিত করা এবং পর্যাপ্ত অনুশীলনের ওপর জোর দিতাম।৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (সাধারণ)—৯০৩টি পদের প্রিলিমিনারি পরীক্ষা ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার।

পরীক্ষার্থী ১ লাখ ২০ হাজার ৫২৯ জনতবে পরামর্শ দিতে গিয়ে একটি বিষয় বারবার লক্ষ করেছি, অধিকাংশ চাকরিপ্রার্থী প্রস্তুতির জন্য নির্দিষ্ট কিছু বইয়ের নাম জানতে আগ্রহী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন