ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটের টেস্টের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন তিনি।অন্যদিকে আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন রহমত শাহ। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি।
দেশটির ক্রিকেট ইতিহাসে টেস্ট র্যাঙ্কিংয়ের যেকোনো বিভাগে সেরা দশে ওঠা প্রথম ক্রিকেটার রহমত।জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন রহমত। তাতেই ছয় ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। একই সঙ্গে ক্যারিয়ারসেরা ৭৩৫ রেটিং পয়েন্টও অর্জন করেছেন তিনি।
ম্যাচটি শেষ হয়েছে ড্রয়ে।এটি রহমতের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি, চলতি বছরে দ্বিতীয়।
সূত্র: প্রথম আলো

বিশ্বকাপের ফাইনালে মেসির সেই আচরণ দেখে হতাশ হয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি
প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা, একাদশে তিন পরিবর্তন
ফুটবলে এআই চশমা: এমবাপ্পে দেখছেন নিজের ভুল, হলিউডকে ছাড়িয়ে গেল আর্সেনাল
বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প
ওয়ানডেতে সবচেয়ে বেশি মেডেন ওভার করেছেন কোন ৫ বোলার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন