মূল সূত্র: বিস্তারিত পড়ুন
অবশেষে পাবনার নতুন ট্রেনের টিকিট বিক্রির তারিখ ঘোষণা
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
হামের উপসর্গে ৬ জনের মৃত্যু
হামে প্রাণ হারালেন আরও ছয়জন। দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা) হামের উপসর্গে মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এ সময় নতুন করে ১ হাজার ৩৫১ জনের মধ্যে হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। সব মিলিয়ে হামের মোট রোগীর সংখ্যা ১ হাজার ৪৬৪ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া দৈনিক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪২ হাজার ৯০৭ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। ২৪ হাজার ৭২৩ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হামের উপসর্গে ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গের রোগীদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে।
সূত্র: প্রথম আলো
বিগ বসের আলোচিত মুখ শ্রীজলা, ফ্যাশনেও কাড়েন আবেদন
জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বসের ঘরে কখন যে খেলার সমীকরণ বদলে যায়, তা আগে থেকে বলা কঠিন। ঝগড়া, বন্ধুত্ব আর সম্পর্কের নানা রসায়নে প্রতিদিনই নতুন চমক নিয়ে হাজির হচ্ছে ‘বিগ বস বাংলা’। এবারের আলোচনার কেন্দ্রে টালিউড অভিনেত্রী শ্রীজলা গুহ। আরেক প্রতিযোগী জিতু কমলের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। শ্রীজলা-জিতু জুটি এখন দর্শকদের অন্যতম প্রিয়।
তাঁদের সম্পর্ক কি শুধুই বন্ধুত্ব, নাকি তার চেয়ে বেশি কিছু—তা নিয়েও চলছে নানা আলোচনা। তবে বিগ বসের ঘরে শ্রীজলার পরিচয় শুধু সম্পর্কের আলোচনায় সীমাবদ্ধ নয়। তাঁর ফ্যাশন ও ব্যক্তিত্বও নজর কাড়ছে। ‘মন ফাগুন’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন এই অভিনেত্রী। এরপর টেলিভিশনে একের পর এক রোমান্টিক চরিত্রে অভিনয় করে নিজের জায়গা তৈরি করেছেন। এখন পা রেখেছেন সিনেমার জগতেও।
মিষ্টি মুখশ্রী ও আকর্ষণীয় উপস্থিতির কারণে অনেকেই তাঁকে টালিউডের সুইটহার্ট বলে ডাকেন।
সূত্র: প্রথম আলো

অবশেষে পাবনার নতুন ট্রেনের টিকিট বিক্রির তারিখ ঘোষণা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন