advertisement

বলিউডে ফের আন্ডারওয়ার্ল্ড আতঙ্ক, নিরাপত্তা বাড়াচ্ছেন তারকারা

বলিউডে ফের আন্ডারওয়ার্ল্ড আতঙ্ক, নিরাপত্তা বাড়াচ্ছেন তারকারা
ফটো কার্ড প্রিন্ট
তারকারা এখন দুই পাশে দেহরক্ষী নিয়ে চলাফেরা করছেন। নিরাপত্তাসেবা নেওয়ার চাহিদা অনেক বেড়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

২০৩০ পর্যন্ত চুক্তি, আর্জেন্টিনার হয়ে দুটি ইতিহাসের সামনে স্কালোনি ২০৩০ পর্যন্ত চুক্তি, আর্জেন্টিনার হয়ে দুটি ইতিহাসের সামনে স্কালোনি কোন অপারেটরের গ্রাহক কেমন বাড়ছে কোন অপারেটরের গ্রাহক কেমন বাড়ছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব ২০৩ ছাত্রী বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসচেতনতা প্রশিক্ষণ দিলো সেনাবাহিনী ২০৩ ছাত্রী বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসচেতনতা প্রশিক্ষণ দিলো সেনাবাহিনী
advertisement

প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়

প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়
সম্পাদকীয়

বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশে আইন আছে, সরকারি-বেসরকারি নানা উদ্যোগও রয়েছে। সচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা চলছে। কিন্তু বাস্তবতা হলো এসব উদ্যোগের পরও বাল্যবিবাহের প্রবণতা থামানো যাচ্ছে না। ৯ মাসে সাতক্ষীরায় ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করার তথ্য জানিয়েছে প্রশাসন। এক দশক আগে ঘটা করে কালীগঞ্জকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছিল। অথচ সেই উপজেলাতেই গত ছয় মাসে ১১টি বাল্যবিবাহ প্রতিরোধ করতে হয়েছে।

এর বাইরে কতটি বাল্যবিবাহ সংঘটিত হয়েছে, তার হিসাবও নেই। এ চিত্র শুধু একটি উপজেলার নয়, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সামগ্রিক উদ্যোগের দুর্বলতাও তুলে ধরে।প্রথম আলোর খবর জানাচ্ছে, জানাজানি হলে প্রশাসন বাধা দিতে পারে, এমন আশঙ্কায় গোপনে বাল্যবিবাহের আয়োজন করে থাকেন অভিভাবকেরা।

বিয়ের পর মেয়েকে শ্বশুরবাড়ি না পাঠিয়ে কিছুদিন পর পাঠানো হয়।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের সর্বশেষ জরিপ বলছে, দেশে বাল্যবিবাহের হার কিছুটা কমার চিত্র পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিবর্তনমূলক ধারাগুলো বাদ দিতে হবে

নিবর্তনমূলক ধারাগুলো বাদ দিতে হবে
সম্পাদকীয়

সাইবার সুরক্ষা আইন সংশোধনের নতুন খসড়ায় কয়েকটি অপরাধের শাস্তি কমানো এবং নিবন্ধিত সংবাদমাধ্যমের জন্য কিছু সুরক্ষার প্রস্তাব এসেছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করে খসড়া সংশোধন ও আবার জনমতের জন্য প্রকাশ করা ইতিবাচক উদ্যোগ। কিন্তু একটি আইনের গ্রহণযোগ্যতা শুধু শাস্তির মেয়াদ দিয়ে বিচার করা যায় না।

কোন কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে, তার সংজ্ঞা কতটা সুনির্দিষ্ট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে কতটা ক্ষমতা দেওয়া হচ্ছে—এসবই মূল বিবেচ্য। সেই বিচারে নতুন খসড়াতেও উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।গুজব ও অপতথ্য প্রচারের সর্বোচ্চ কারাদণ্ড ১০ বছর থেকে ৫ বছর এবং মানহানির শাস্তি ৫ বছর থেকে ২ বছর করার প্রস্তাব রয়েছে। জরিমানাও কমানো হচ্ছে।

কিন্তু সমালোচনা বা ব্যঙ্গের জন্য কাউকে ফৌজদারি মামলার মুখোমুখি করার সুযোগ থাকলে শাস্তি কমানো কোনো বড় পরিবর্তন আনবে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিআরটিসির বিদ্যুৎ–চালিত বাস জানুয়ারিতে ঢাকায় নামছে না, পেছাল দরপত্র সংশোধনে

বিআরটিসির বিদ্যুৎ–চালিত বাস জানুয়ারিতে ঢাকায় নামছে না, পেছাল দরপত্র সংশোধনে
বিআরটিসি

প্রথম দরপত্রে অংশগ্রহণের সময় ছিল ৪ নভেম্বর পর্যন্ত। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবিতে তা ৮ নভেম্বর করা হয়।সংশোধিত শর্তে ১০ নভেম্বর পুনঃ দরপত্র আহ্বান করে প্রগতি ও বিএমটিএফ; শেষ সময় ১৮ নভেম্বর।দেশে প্রথমবারের মতো বিআরটিসির বহরে ১০০টি ইলেকট্রিক বা বিদ্যুৎ–চালিত বাস কেনার উদ্যোগ পিছিয়ে গেল। আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে ঢাকার রাস্তায় বাসগুলো চলার কথা থাকলেও তা হচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বাস কেনার দরপত্রে সংশোধন আনায় বিষয়টি পিছিয়ে গেছে।দরপত্র সংশোধন নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সন্দেহ, হয়তো কাউকে কাজ পাইয়ে দিতে শর্ত বদলানো হয়েছে। যদিও বিআরটিসির দাবি, প্রতিযোগিতা বাড়াতে এই সংশোধন।২০০টি বিদ্যুৎ–চালিত বাস কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। গত ৫ আগস্ট অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দরপত্র ছাড়া সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) বাস কেনার সিদ্ধান্ত নেয়।

প্রথম দফায় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) মাধ্যমে ৫০টি করে বাস কেনা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন