ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, দক্ষিণ ইরানে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলা চালিয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা গতকাল বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাতে জানায়, দেশটির হরমুজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের হামলা’ হয়েছে।
এর কয়েক ঘণ্টা পর বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি করে আইআরজিসি।আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এই হামলাকে ‘গুরুতর সতর্কবার্তা’ বলে অভিহিত করেছে।
একই সঙ্গে শত্রুপক্ষকে আকাশপথে ধারাবাহিক উসকানিমূলক তৎপরতা ও হরমুজ প্রণালিতে তেল চোরাচালান বন্ধ করার আহ্বান জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড আবার ঘটলে আইআরজিসির বাহিনী জবাব দিতে পুরোপুরি প্রস্তুত।’আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্সও দাবি করেছে, আইআরজিসির মহাকাশ শাখা ওই রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ‘ধ্বংস করেছে’।
সূত্র: প্রথম আলো

পার্বত্য পরিষদের ভোটের আগে সোনম ওয়াংচুক কার্যত গৃহবন্দী
ক্ষমতা ও পুঁজির অন্যায়ের কাছে পরাজিত হবে না পৃথিবী
বাজি পরিবেশ শুদ্ধ করত, বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত
বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বিপর্যয়
প্রিয়াঙ্কা বললেন ‘নিজের গল্প বলার অধিকার মায়ের আছে’, সোনিয়ার বই অবলম্বনে চলচ্চিত্র হ...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন