বিশ্বজুড়ে মাইক্রোসফটের ই–মেইল আউটলুক সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে ব্যবহারকারীরা মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ কয়েকটি সেবা ব্যবহার করতে পারছেন না। এ সমস্যার সমাধানে মাইক্রোসফটের নেওয়া পদক্ষেপ প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না বলে গতকাল বৃহস্পতিবার জানায় এই মার্কিন প্রযুক্তি জায়ান্ট।
তাই তারা বিকল্প সমাধান খুঁজছে।কয়েক ঘণ্টা ধরে চলা এই বিপর্যয়ের প্রভাব ই–মেইল সেবার পাশাপাশি মাইক্রোসফটের অনলাইন যোগাযোগের প্ল্যাটফর্ম টিমস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলটের ওপরও পড়েছে।মাইক্রোসফট বলেছে, তাদের প্রযুক্তিগত অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপের কারণে এ সমস্যা দেখা দিয়েছে।এ বিপর্যয়ের প্রভাব বিশ্বজুড়েই পড়েছে।
বিভিন্ন কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠান জানিয়েছে, তারা আউটলুকের মাধ্যমে যোগাযোগ করতে পারছে না।মাইক্রোসফট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, ‘সেবা সচল রাখার সক্ষমতা বাড়াতে আমরা যেসব পরিবর্তন এনেছিলাম, সেগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণ করে দেখেছি যে তা প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না।’প্রযুক্তিপ্রতিষ্ঠানটি আরও বলেছে, ‘সেবার সক্ষমতা বাড়াতে বিকল্প উপায় খুঁজছি আমরা।’তবে কখন নাগাদ সব সেবা পুরোপুরি সচল হবে, সে বিষয়ে কিছু জানায়নি মাইক্রোসফট।বিপর্যয় শুরুর এক ঘণ্টার মধ্যেই তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
সূত্র: প্রথম আলো

পার্বত্য পরিষদের ভোটের আগে সোনম ওয়াংচুক কার্যত গৃহবন্দী
ক্ষমতা ও পুঁজির অন্যায়ের কাছে পরাজিত হবে না পৃথিবী
বাজি পরিবেশ শুদ্ধ করত, বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে ইরান
প্রিয়াঙ্কা বললেন ‘নিজের গল্প বলার অধিকার মায়ের আছে’, সোনিয়ার বই অবলম্বনে চলচ্চিত্র হ...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন