advertisement

চার ঘণ্টা পর খুলে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের আকাশসীমা

ফটো কার্ড প্রিন্ট
আকাশসীমা খুলে দেওয়া হলেও ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ, দুই প্রান্তে আটকা ১৫০ গাড়ি শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ, দুই প্রান্তে আটকা ১৫০ গাড়ি সোনার দাম আরও কমলো সোনার দাম আরও কমলো জমির প্রকৃত মালিক কে, অনলাইনে যাচাই করবেন যেভাবে জমির প্রকৃত মালিক কে, অনলাইনে যাচাই করবেন যেভাবে দুই লাল কার্ডে ছন্নছাড়া সার্বিয়া, ক্লপের জার্মানির জয় দুই লাল কার্ডে ছন্নছাড়া সার্বিয়া, ক্লপের জার্মানির জয় শ্রেণিকক্ষে বৃষ্টি ঝরে, তৃষ্ণা মেটে ড্রেনের পানিতে শ্রেণিকক্ষে বৃষ্টি ঝরে, তৃষ্ণা মেটে ড্রেনের পানিতে
advertisement

আর্জেন্টিনায় ৩০ বছর পর হারকে কেন পাত্তা দিচ্ছেন না স্কালোনি

আর্জেন্টিনায় ৩০ বছর পর হারকে কেন পাত্তা দিচ্ছেন না স্কালোনি
উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি

একটা হার, তা–ও প্রীতি ম্যাচে। কিন্তু আর্জেন্টিনার এই হারেও গোপনে ভ্রু কুঁচকে যেতে পারে!সেটার কারণ আবার লিওনেল মেসির জাতীয় দল থেকে অবসর। কিংবদন্তি সরে দাঁড়ানোর পর আজই প্রথম ম্যাচ ছিল আর্জেন্টিনার। বুয়েনস এইরেসে সেই প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে লিওনেল স্কালোনির দল হেরেছে ২–১ গোলে।

প্রশ্নটা তাই উঠতেই পারে, মেসি–পরবর্তী সময়ের শুরুতেই যদি এই হাল হয়, তাহলে সামনে কী অপেক্ষা করছে!ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনিকে সরাসরি এই প্রশ্ন করা হয়নি। কিন্তু সেটা অনেকের মনেই উঁকিঝুঁকি দিচ্ছে বুঝতে পেরেই হয়তো আর্জেন্টিনা কোচ এক শব্দে বলেছেন ‘ধৈর্য’। সবার কাছে এই দাবির কারণও ব্যাখ্যা করেছেন স্কালোনি।সর্বশেষ বিশ্বকাপ ফাইনালের পর থেকেই আর্জেন্টিনা দল পুনর্গঠনের ভেতর দিয়ে যাচ্ছে।

এর মধ্যে আবার মেসির অবসর এবং সিনিয়র কিছু খেলোয়াড়ের বদলে তরুণদের পরীক্ষা–নিরীক্ষা করে দেখতে শুরু করেছেন স্কালোনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘বিসমিল্লাহ’র মধ্যে একসঙ্গে আল্লাহর ৩ নাম কেন

‘বিসমিল্লাহ’র মধ্যে একসঙ্গে আল্লাহর ৩ নাম কেন

যেকোনো ভালো কাজের শুরুতে আমরা বলি, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’। এর অর্থ হলো, ‘পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি’। এই ছোট্ট বাক্যটিতে আল্লাহ তাআলার তিনটি সুন্দর নাম ব্যবহার করা হয়েছে—‘আল্লাহ’, ‘আর-রহমান’ ও ‘আর-রহিম’।কিন্তু প্রশ্ন হলো, বিসমিল্লাহর ভেতরে আল্লাহর একটি নাম বললেই তো হতো, কেন পর পর তিনটি নাম একসঙ্গে ব্যবহার করা হলো?

এর কারণ হলো—এই তিনটি নামের মাধ্যমে মহান আল্লাহর যে পূর্ণাঙ্গ পরিচয় ফুটে ওঠে, তা বান্দার হৃদয়ে আল্লাহর প্রতি নির্ভরতা, আশা ও ভালোবাসার এক অবিচ্ছেদ্য ভিত্তি তৈরি করে।নাম তিনটির তাৎপর্য নিচে আলোচনা করা হলো:১. ‘আল্লাহ’: সব সুন্দর নামের সমষ্টি বিসমিল্লাহর প্রথম নাম হলো ‘আল্লাহ’। এটি মহান সৃষ্টিকর্তার নিজস্ব বা সত্তাগত নাম।

তাঁর অন্যান্য নাম ও গুণাবলি যেমন পূর্ণতার বিভিন্ন দিক প্রকাশ করে, তেমনি ‘আল্লাহ’ নামটি সেসবের সমষ্টিগত পরিচয় বহন করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৮০ থেকে ১০০ বছরের বেশি বয়সী মানুষের মতে সুখী হওয়ার রহস্য কী

৮০ থেকে ১০০ বছরের বেশি বয়সী মানুষের মতে সুখী হওয়ার রহস্য কী

একটা বয়সে এসে মানুষ বুঝতে পারেন, জীবনের সবচেয়ে দামি জিনিসগুলোর অনেক কিছুই খুব সাধারণ। বিকেলের আড্ডা, বন্ধুর সঙ্গে এক কাপ চা, পরিবারের সবাই মিলে খেতে বসা, কিংবা বহুদিন পর পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করার মুহূর্তের কথা তখন মনে পড়ে। অথচ ছোটবেলায় বা কৈশোরে আমরা প্রায়ই অন্য কিছুর পেছনে ছুটি। আরও ভালো ফল, আরও দামি ফোন, আরও বড় সাফল্য।

মনে হয় এগুলো পেলেই বুঝি জীবনটা সুখের হয়ে উঠবে।কিন্তু আশি, নব্বই কিংবা এক শ বছর বয়সী মানুষেরা যখন জীবনের দিকে ফিরে তাকান, তখন তাঁদের অনেকের উপলব্ধি হয় অন্য রকম। সুখের জন্য এত আয়োজনের দরকার নেই। বরং যেসব মানুষকে ভালোবাসি, যেসব কাজ করতে ভালো লাগে আর প্রতিদিনের ছোট ছোট যে সুযোগগুলো জীবনকে অর্থপূর্ণ করে তোলে, সেগুলোর দিকেই মন দেওয়া জরুরি।কিন্তু জীবনের শেষ বয়সে আসা মানুষদের কাছে সুখের হিসাবটা একটু অন্য রকম।

তাঁরা জীবনের অনেক চড়াই-উতরাই দেখেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন