রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর ২৩ কেজি ৯০০ গ্রামের একটি কাতলা মাছ প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া একটি রুই ও দুটি চিতল মাছ বিক্রি হয়েছে ৭৭ হাজার টাকায়।
আজ শনিবার সকালে মাছ চারটি কিনে ঢাকাসহ বিভিন্ন এলাকার ক্রেতাদের কাছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ টাকায় বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা বলেন, পদ্মা নদীর পানি কমতে থাকায় মাঝেমধ্যে জেলেদের জালে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।
স্থানীয় জেলেদের পাশাপাশি রাজবাড়ী, পাবনা ও মানিকগঞ্জ অঞ্চলের জেলেরাও পদ্মা ও যমুনা নদীতে নিয়মিত মাছ শিকার করছেন।পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া প্রায় ১২ কেজি ও ৯ কেজি ওজনের দুটি চিতল মাছ।
সূত্র: প্রথম আলো

সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারে থাকা ব্যক্তিদেরও দোষ ও সীমাবদ্ধতা ছিল: এম সাখা...
সামোয়ার ফালা-লিলেই, বাংলাদেশের শীতলপাটি: অ-অর্থনেতিক ক্ষয়ক্ষতির হিস্যা কই
এক ঝলক (১৪ নভেম্বর ২০২৬)
মালয়েশিয়ার কোরআন ছাপাখানার অন্দরমহল, যেখানে অজু ছাড়া ঢোকা নিষেধ
হেমন্তের সকালে খালিয়া গ্রামে নবান্নের ঘ্রাণ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন