স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে রয়েছেন মো. ছায়েদুল হক (৫০)। স্বল্প বেতনের চাকরি, তাই সংসার চালাতে হিমশিম খেতে হতো তাঁকে। বাড়তি আয়ের জন্য তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে ধান, সবজির চাষ করেছেন অনেক দিন। তবে এতে খুব একটা সফলতা পাননি। দুই বছর ধরে করছেন আখ চাষ। এতে ভালো আয় হচ্ছে তাঁর, সংসারে এসেছে সচ্ছলতা।ছায়েদুল হকের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামে।
সবুজে মোড়ানো শান্ত গ্রামটির এক কিলোমিটার পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। কিছুটা পূর্বে পাশ ঘেঁষে চলে গেছে ঢাকা-চট্টগ্রাম রেলপথও। এরপরই সুউচ্চ পাহাড়ের সারি।দক্ষিণ সোনাপাহাড় গ্রামটিতেই ছায়েদুল হকের আখখেত। গত রোববার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকেলের সোনালি রোদে ঝলমল করছে সারি সারি আখ। ২৪ শতক জমিতে আখ চাষ করেছেন ছায়েদুল। খেতেই দেখা হয় ছায়েদুল হকের সঙ্গে।
মো. ছায়েদুল হক, আখচাষি।অনেক শিক্ষককে দেখেছি, চাকরির পাশাপাশি অবসর সময় টিউশনি করেন।
সূত্র: প্রথম আলো

যেভাবে তৈরি হয় নতুন বই
অস্থির মনে প্রশান্তি আনতে জিকিরের অলৌকিক প্রভাব
লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুকদের ৬ নির্দেশনা, পুনর্নিরীক্ষণে আবেদনকারী শিক্ষার্থী...
ব্যাংক এশিয়ায় ইনসেনটিভ ও যাতায়াত ভাতাসহ চাকরি, আবেদন ২২ নভেম্বর পর্যন্ত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন