মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি আরও সাত কার্যদিবস সময় চেয়েছে।
আজ রোববার তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম প্রথম আলোকে বলেন, আজকে বেলা ১২টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে তদন্ত কমিটির সব সদস্য বৈঠক করেছেন।
বৈঠকে সবার সর্ব-সম্মতিক্রমে তদন্তের স্বার্থে আরও সাত কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত হয়েছে।সময় বাড়ানোর কারণ হিসেবে এই কর্মকর্তা জানান, যেহেতু ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে, সেই নমুনাগুলোর ফরেনসিক প্রতিবেদন পেতে সময় লাগছে।
সূত্র: প্রথম আলো
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। চার সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত জারি, উত্তাল সাগরে মাছ ধরার নৌযানকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…
সূত্র: প্রথম আলো
কিছু ছবি সময়কে থামিয়ে দিতে পারে। আবার কিছু ছবি চোখের সামনে তুলে ধরে সময়ের দীর্ঘ পথচলা। একই মানুষ, একই হাসি, হাতে একটি ব্যাট। শুধু মাঝখানে পেরিয়ে গেছে ৪৯টি বছর।ছবির বাঁ পাশে ছোট্ট একটি ছেলে। কোঁকড়া চুল, মুখে দুষ্টুমিভরা হাসি। হাতে ক্রিকেট ব্যাট। ছবিটা সাদা-কালো। ডান পাশের ছবিতে সেই একই মানুষ। চুলে বয়সের ছাপ, মুখে পরিণত মানুষের হাসি। পরনে নীল শার্ট আর জিনস। হাতে সেই ক্রিকেট ব্যাট।
দাঁড়ানোর ভঙ্গিটাও প্রায় একই।দুই ছবিতে একজনই, শচীন টেন্ডুলকার। ক্রিকেটের এক বিস্ময়কর সময়ের নাম। ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছবিটি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন হিন্দিতে একটি বাক্য, যার বাংলা মানে, ‘প্রথম থেকেই ব্যাটের সঙ্গে সম্পর্ক। ৪৯ বছর পরও সে আমার সঙ্গেই আছে!’কী অদ্ভুত সুন্দর একটা কথা! একটি ব্যাট। একটি শিশুর স্বপ্ন।
আর সেই স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে একদিন বিশ্বজয়।১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ে জন্ম শচীন টেন্ডুলকারের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন