রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে চারটি সোনার ডিমের মতো বস্তু উদ্ধার করা হয়েছে। সোনার পেস্ট ডিমের আকারে ওই ব্যক্তির পায়ুপথে বিশেষ কৌশলে রাখা হয়। তাঁর পরিহিত কাপড়েও সোনার পেস্ট মাখানো ছিল।আজ রোববার ভোররাত ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন ওই যাত্রী। তাঁর নাম হাসান মিয়া।
বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, ‘সোনার ডিমগুলোর’ ওজন প্রায় ৯০০ গ্রাম। কাপড়ে মাখানো সোনার পেস্টের ওজন প্রায় ১০০ গ্রাম। এসব বস্তুর মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। উদ্ধার করা বস্তুগুলোতে কত সোনা আছে তা বিশুদ্ধতা পরিশোধন ও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি করেন।
সূত্র: প্রথম আলো

বিদায়, জাদুকর
মেটলাইফের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য ব্রেইল বই প্রকা...
টাকার জন্য জিম্মি, বাঁচাতে গেলে দুজনকেই চলন্ত বাস থেকে ফেলে হত্যা
টাকার জন্য জিম্মি, বাঁচাতে গেলে দুজনকেই চলন্ত বাস থেকে ফেলে হত্যা
ভারত গঙ্গার পানিকে ভূরাজনৈতিক প্রভাবের হাতিয়ার হিসেবেও দেখছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন