একটা পুরোনো দেয়ালের ভাঙা অংশ। বাড়িটা না থাকলেও নদীটা আছে। যেখানে ঘরটা ছিল, তার পেছন দিয়ে বয়ে গেছে সেই নদী। ঠিক যেমনটা বলতেন রবির মা। মায়ের টুকরা টুকরা স্মৃতির গল্পগুলো মুহূর্তেই জুড়ে গিয়ে জীবন্ত হয়ে উঠল। রবির কল্পনায় ভেসে উঠল তাঁর মায়ের শৈশবের চঞ্চল ছবি, ছোট্ট একটি শিশু নদীর ধারের বাগানে দৌড়ে বেড়াচ্ছে।৩০ বছর বয়সী দামিয়্যাঁ রবি ফ্রান্সে বড় হয়েছেন। পেশায় স্কুলশিক্ষক।
তাঁর মা বনানী সান্যাল জন্মসূত্রে বাঙালি, বাবা ফিলিপ গাদু ফরাসি। মায়ের শৈশব কেটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের কোনো এক গ্রামে। সেই গ্রামের খোঁজে এত পথ পেরিয়ে বাংলাদেশে ছুটে আসা। কয়েক দিন আগে তিনি ঢাকা থেকে ফরিদপুর গিয়েছিলেন। ফিরে এসে প্রথম আলোকে শোনালেন সেই অভিজ্ঞতার কথা।রবির মা গ্রাম ছেড়েছিলেন যখন একেবারে শিশু। তিন-চার বছর বয়স হবে। তবে কিছু স্মৃতি, কিছু ছবি মায়ের মনে এখনো গেঁথে আছে।
ছায়াঘেরা গ্রাম, চারদিক ঘেরা বড় দোতলা বাড়ি, মাঝে খোলা উঠান, বাড়ির পেছনে নদী।
সূত্র: প্রথম আলো

লাল কোরাল ও চাপা সুরমায় ভরা জাল, বিক্রি হলো ১০ লাখ টাকায়
১৮তম নিবন্ধন: সুপারিশ না পাওয়া প্রার্থীদের নিয়োগের দাবিতে শাহবাগে কর্মসূচি
কাতারে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন
লগি–বইঠা-রামদা নিয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মহড়া
বাগেরহাটে ক্রীড়া সংস্থার ভোটে বিএনপি নেতাকে হারিয়ে সাধারণ সম্পাদক এনসিপির নেতা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন