প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড অত্যন্ত আন্তরিক ও শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তুরস্ক সফর উপলক্ষে আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) অংশগ্রহণের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বসার ভঙ্গি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান একজন সাংবাদিক।জবাবে হুমায়ুন কবির বলেন, তিনি ব্যক্তিগতভাবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে চেনেন। দুই সপ্তাহের মধ্যে কমনওয়েলথের সাইডলাইনে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়—দুই দফায় তাঁর সঙ্গে দেখা হয়েছে।
এড মিলিব্যান্ড প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত আন্তরিক ও শ্রদ্ধাশীল।
সূত্র: প্রথম আলো

ইউক্রেন নিয়ে ইউরোপে গৃহবিবাদ
অভাবকে জয় করে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখছে নূপুর
গোপালগঞ্জে লগি–বইঠা, রামদা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর
গোপালগঞ্জে লগি–বইঠা, রামদা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর
‘ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে’—আ.লীগ নেতাদের বার্তা পাঠান গ্রেপ্তার পুল...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন