advertisement

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট করে গুঁড়িয়ে দেওয়ার পর সাইনবোর্ড টানানো হয়েছে। মিরপুর, ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট
এআই দিয়ে নিউজ পড়ুন শুনুন বাটনে চাপুন। বাংলা ভয়েস থাকলে সেটি ব্যবহার হবে।

রাজধানীর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।আজ রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়। ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার (ডিসি) শাহরিয়ার আলী এ আদেশে সই করেছেন।গত বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেয় একদল দুর্বৃত্ত।

ঘটনাস্থলের এক কিলোমিটারের মধ্যে শাহ আলী থানা। এ ঘটনার পর এখন শাহ আলী থানার ওসি জাহাঙ্গীরকে প্রত্যাহার করা হলো।মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্রটিশাহ আলী থানার প্রত্যাহার হওয়া ওসি জাহাঙ্গীর আলমতবে ওসি জাহাঙ্গীরকে প্রত্যাহার করার বিষয়ে ডিএমপির আদেশে এ ঘটনার উল্লেখ নেই।

আদেশ বলা হয়, নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীরকে ‘প্রশাসনিক কারণে’ প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ–শিশুসেবা দেওয়ার উদ্দেশ্যে ১৯৭৪ সালে কার্যক্রম শুরু করে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ট্রাম্পের নতুন নীতি যেভাবে ইউক্রেনকে আরও বিপদে ফেলে দিল ট্রাম্পের নতুন নীতি যেভাবে ইউক্রেনকে আরও বিপদে ফেলে দিল লাল শাড়ি, সোনালি ব্লাউজে শেফালি বাগ্গা: ভাইরাল এই লুক ঘিরে এত আলোচনা কেন? লাল শাড়ি, সোনালি ব্লাউজে শেফালি বাগ্গা: ভাইরাল এই লুক ঘিরে এত আলোচনা কেন? জাহাজভাঙা শিল্পে ১২ বছরে ১৫০ শ্রমিক নিহত, কেমন আছে পরিবারগুলো জাহাজভাঙা শিল্পে ১২ বছরে ১৫০ শ্রমিক নিহত, কেমন আছে পরিবারগুলো হামের উপসর্গে আরও আটজন মারা গেছে, মোট মৃত্যু ১২২২ হামের উপসর্গে আরও আটজন মারা গেছে, মোট মৃত্যু ১২২২ হঠাৎ অবস্থার অবনতি, মডেল–অভিনেত্রী তুলনা মারা গেছেন হঠাৎ অবস্থার অবনতি, মডেল–অভিনেত্রী তুলনা মারা গেছেন
advertisement

ট্রাম্পের নতুন নীতি যেভাবে ইউক্রেনকে আরও বিপদে ফেলে দিল

ট্রাম্পের নতুন নীতি যেভাবে ইউক্রেনকে আরও বিপদে ফেলে দিল
রাশিয়ার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইউক্রেনের এলাকা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার বলেছেন যে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনায় বসতে তিনি রাজি আছেন। তাঁর মতে, ‘সত্যি বলতে, ইউক্রেন ইস্যুতে রাশিয়া বেশ সুবিধাজনক অবস্থানেই ছিল।

তারা খুব বেশি কিছু করেনি।’ অথচ তাঁর এই বক্তব্যের মাঝেই ইউক্রেনের হাসপাতাল, স্কুল ও জ্বালানি স্থাপনাগুলোতে রুশ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে স্পেসএক্স কর্তৃক প্রদত্ত সামরিক ইন্টারনেট সেবা ‘স্টারশিল্ড’ সম্পূর্ণ পুনর্বহাল, ওয়াশিংটনের সঙ্গে পূর্ণাঙ্গ গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বারবার আবেদন জানাচ্ছেন—তার মূল কারণই হলো মস্কোর এই ক্রমবর্ধমান বিমান হামলা।কিয়েভ স্কুল অব ইকোনমিকস-এর তথ্য অনুযায়ী, কেবল সেপ্টেম্বর মাসেই মস্কো ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে প্রায় চার হাজার হামলা চালিয়েছে, যা আগের বছরের তুলনায় ৬৫ শতাংশ বেশি।

এর মধ্যে ১৪৫টি হামলা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ক্ষতি করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছেন

সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছেন
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে তরুণদের বিক্ষোভ

ইউরোপের দেশ সার্বিয়ায় আগামীকাল রোববার পার্লামেন্ট নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে তরুণদের আন্দোলনে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন দেশটির দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুসিচ। তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চলমান বিক্ষোভের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠা ইলিজা সারদানোভিচ।

তিনি পেশায় মেডিক্যাল কলেজের শিক্ষক, হৃদ্‌রোগ বিশেষজ্ঞ।সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) প্রার্থী হিসেবে ২০১২ সালে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন আলেকসান্দার ভুসিচ। তার পর থেকে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে তিনি সার্বিয়ার রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আছেন।আন্দোলনরত তরুণ-শিক্ষার্থীরা নির্বাচনে প্রার্থী হয়নি।

সার্বিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুষদভিত্তিক শিক্ষার্থী সম্মেলন থেকে ২৫০ জনকে এ নির্বাচনে প্রার্থী করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লাল শাড়ি, সোনালি ব্লাউজে শেফালি বাগ্গা: ভাইরাল এই লুক ঘিরে এত আলোচনা কেন?

লাল শাড়ি, সোনালি ব্লাউজে শেফালি বাগ্গা: ভাইরাল এই লুক ঘিরে এত আলোচনা কেন?

গাঢ় লাল শাড়ি, সোনালি মিরর-ওয়ার্কের ব্লাউজ আর মিনিমাল সাজ। শেফালি বাগ্গার এই লুক নজর কেড়েছে নেটিজেনদের।শাড়ির সাবেকি সৌন্দর্যের সঙ্গে ঝলমলে স্টেটমেন্ট ব্লাউজের বৈপরীত্য, খোলা চুল আর আত্মবিশ্বাসী উপস্থিতি। সব মিলিয়ে সাজটি হয়ে উঠেছে আলোচনার বিষয়।

তবে শুধু ফ্যাশনই নয়, শেফালিকে ঘিরে সাম্প্রতিক আলোচনাও বাড়িয়েছে এই লুকের প্রতি আগ্রহ।লাল শাড়িতে সাবেকি সৌন্দর্য, ব্লাউজে ঝলমলে ছোঁয়া View this post on Instagram A post shared by Spot Wire (@spottwire) শেফালির শাড়িটি গাঢ় মেরুন-লাল রঙের। শিফন শাড়ির ক্ল্যাসিক টেক্সচার আর কাঁধ বেয়ে নেমে আসা আঁচলে রয়েছে সাবেকি সৌন্দর্য। শাড়িতে অতিরিক্ত কারুকাজ নেই।

বরং পুরো সাজের আকর্ষণ হয়ে উঠেছে সোনালি স্টেটমেন্ট ব্লাউজটি।ব্লাউজজুড়ে মিরর ও সিকুইনের কাজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন