ভারতের উত্তর-পূ্র্বাঞ্চলীয় একাধিক রাজ্যে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। মণিপুর রাজ্যে আধা সামরিক বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে। ঠিক এমন সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চীন-সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর আরও বেশি সেনা মোতায়েন জরুরি হয়ে পড়েছে। এই সেনা যেখানে মোতায়েন করা হবে, তার অন্যতম উত্তর–পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ।
ভারতের চীনের সঙ্গে যে প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটারের সীমান্ত রয়েছে (এলএসিসহ), তার মধ্যে তৃতীয় বৃহত্তম সীমান্ত রয়েছে অরুণাচল প্রদেশ বরাবর, যার দৈর্ঘ্য ১ হাজার ১২৬ কিলোমিটার। সবচেয়ে বড় সীমান্ত রয়েছে উত্তর ভারতের লাদাখে, এলএসিসহ প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার।ভারতের ছত্তিশগড় রাজ্য থেকে আধা সামরিক বাহিনী এনে মণিপুর রাজ্যে মোতায়েন করা হচ্ছে।
সেখানে সশস্ত্র জঙ্গি বামপন্থী আন্দোলন বা মাওবাদ শেষ হয়ে গেছে বলে আগেই দাবি করেছে ভারত সরকার।
সূত্র: প্রথম আলো

ট্রেন দুর্ঘটনায় ব্যস্ত পুলিশ, সেই সুযোগে স্পেনে দুর্ধর্ষ স্বর্ণ ডাকাতি!
হিমশীতল ফিনল্যান্ডে পিঠামেলা, ছিলেন ফিনিশ সংসদ সদস্য আত্তে কালেভা
ট্রেন দুর্ঘটনায় ব্যস্ত পুলিশ, সেই সুযোগে স্পেনে দুর্ধর্ষ স্বর্ণ ডাকাতি!
নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন