advertisement

চায়ের দোকানে মিলল ওয়ান শুটারগান, যুবক গ্রেফতার

ফটো কার্ড প্রিন্ট
যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ মো. রাকিব হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পুলিশ বাহিনী এখনো ফ্যাসিস্ট শক্তির দোসর হিসেবে কাজ করছে পুলিশ বাহিনী এখনো ফ্যাসিস্ট শক্তির দোসর হিসেবে কাজ করছে শেখ হাসিনা-ইনু-ইমরান এইচ সরকারের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৩ নভেম্বর শেখ হাসিনা-ইনু-ইমরান এইচ সরকারের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৩ নভেম্বর চার বছর পর সমাবর্তন করছে বিইউপি, থাকবেন রাষ্ট্রপতি চার বছর পর সমাবর্তন করছে বিইউপি, থাকবেন রাষ্ট্রপতি চাকরির অপেক্ষা নয়, দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে হবে চাকরির অপেক্ষা নয়, দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে হবে অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
advertisement

প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে আখিরুল

প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে আখিরুল
প্রথম আলো চর আলোর পাঠশালার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ আখিরুল ইসলাম প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে।

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বুক চিরে জেগে ওঠা প্রত্যন্ত জনপদ প্রথম আলো চর। নদীভাঙন, বন্যা আর চরম দারিদ্র্যের সাথে নিত্য লড়াই করেই বেড়ে ওঠে এখানকার শিশুরা। তবে শত প্রতিকূলতাও দমাতে পারেনি অদম্য কিশোর মোঃ আখিরুল ইসলামকে। সে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত প্রথম আলো চর আলোর পাঠশালার অষ্টম শ্রেণির একজন নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী।

তার চোখে এখন একটাই বড় স্বপ্ন ভবিষ্যতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার হয়ে দেশের শিক্ষাব্যবস্থায় অবদান রাখা।চরাঞ্চলের আর দশটি পরিবারের মতো আখিরুলের পরিবারও প্রকৃতির বৈরিতা ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। সংসারের কাজে বাবা-মাকে সাহায্য করা এবং যাতায়াতের দুর্গম পথ পাড়ি দিয়েও আখিরুল নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে। পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ ও মনোযোগ শিক্ষকদের মুগ্ধ করে।

শ্রেণিকক্ষের পাঠ শেষ করে বাড়িতে ফিরেও সে নিয়মিত পাঠ্যবই অনুশীলন করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আরব নেতা আহমেদ তিবি

ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আরব নেতা আহমেদ তিবি
২০২৬ সালের ২৭ অক্টোবর ইসরায়েলের জাতীয় নির্বাচনের দিন দেশটির উত্তরের আরব অধ্যুষিত তাইবে গ্রামের একটি ভোটকেন্দ্রের বাইরে সমর্থকদের সঙ্গে ছবি তুলছেন জয়েন্ট লিস্ট পার্টির প্রার্থী আহমেদ তিবি

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব নেতা আহমেদ তিবি। তিনি ইসরায়েলি আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান। ইসরায়েলে গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে দেশটির আরবদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ইউনাইটেড আরব লিস্ট (রাআম) ও জোট জয়েন্ট লিস্ট ঐতিহাসিক সাফল্য পেয়েছে। দল দুটি সম্মিলিতভাবে ১৯টি আসন জিতেছে।

ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার বিষয়ে আহমেদ তিবি আল–জাজিরাকে বলেন, ‘এটি জয়েন্ট লিস্টের ন্যায্য অর্জন। আমরা ১১টি আসন পেয়েছি।’ তিবির অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন–গভির তাঁর ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়া ঠেকানোর চেষ্টা করেছিলেন।তিবির ভাষায়, ‘বেপরোয়া উসকানি দিয়েও তাঁরা ব্যর্থ হয়েছেন।

(এখন পার্লামেন্টের) সব কমিটিতে জয়েন্ট লিস্টের প্রতিনিধিত্ব থাকবে।’ কয়েকটি ছোট দল নিয়ে গঠিত জয়েন্ট লিস্টের শরিক তাআল পার্টিরও নেতা তিনি।ডানপন্থী ইহুদি দল ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান পার্লামেন্টের স্পিকার হতে যাচ্ছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচার হচ্ছিল ঢাকায়, গ্রেপ্তার ২

মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচার হচ্ছিল ঢাকায়, গ্রেপ্তার ২
উদ্ধার হওয়া টিয়াসহ গ্রেপ্তার দুজন

চট্টগ্রামের মিরসরাইয়ে ৮০টি টিয়া পাখিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর দক্ষিণ সোনাপাহাড় ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দুজন হলেন মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামের মৃত নূর নবীর ছেলে মো. সফর আলী (৪৫) এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাগিনি এলাকার আবু তাহেরের ছেলে মো. মামুন (৩১)।পুলিশ জানায়, চোরাই পথে মিয়ানমার থেকে এসব টিয়া আনা হয়েছে।

এরপর এসব টিয়া ঢাকায় পাচার করা হচ্ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন