advertisement

গান-নাচে নবান্ন উৎসব উদ্‌যাপন

গান-নাচে নবান্ন উৎসব উদ্‌যাপন
ঐতিহ্যবাহী গ্রামীণ পোশাকে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা।
ফটো কার্ড প্রিন্ট

অগ্রহায়ণের প্রথম দিনের সকালে রাজধানীতে উদ্‌যাপিত হলো ঋতুভিত্তিক নবান্ন উৎসব। ধানমন্ডির রবীন্দ্রসরোবরের উন্মুক্ত মঞ্চে বসে এই উৎসবের আসর। নতুন ধানের ঘ্রাণ, ফসল ঘরে তোলার আনন্দ আর বাংলার চিরায়ত লোকজ সংস্কৃতির আবহে উদ্‌যাপিত হলো ২৮তম জাতীয় নবান্ন উৎসব ১৪৩৩। উৎসবে ছিল নাচ, গান, আবৃত্তি ও আলোচনার মধ্য উদ্‌যাপিত হলো ঋতুভিত্তিক এই ঐতিহ্যবাহী উৎসব।

ঐতিহ্যবাহী গ্রামীণ পোশাকে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা।বাদ্যযন্ত্রের তালে ও গানের ছন্দে দলবদ্ধ নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা।মঞ্চে দলীয় পরিবেশনা।আবৃত্তি পরিবেশন করছেন এক শিল্পী।নাচের মুদ্রায় বাংলার লোকজ সংস্কৃতি তুলে ধরছেন শিল্পীরা।নবান্ন উৎসবে গ্রামীণ লোকগীতি পরিবেশন করছেন এক শিল্পী।নাচে উঠে আসে কৃষকের ধান কাটা ও ঘরে তোলার গল্প।নবান্ন উৎসবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।নবান্ন উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘চিত্রকলায় নবান্ন’ শীর্ষক আর্ট ক্যাম্পে ছবি আঁকেন চারুকলার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সংসদে সমালোচনার পর জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট সংসদে সমালোচনার পর জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট রবীন্দ্রসরোবরে নাচ–গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব রবীন্দ্রসরোবরে নাচ–গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব সংসদে সমালোচনার পর জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট সংসদে সমালোচনার পর জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট গ্র্যামির দৌড়ে নারী তারকার জয়জয়কার, বিয়ন্সের রেকর্ডে ভাগ বসালেন রে গ্র্যামির দৌড়ে নারী তারকার জয়জয়কার, বিয়ন্সের রেকর্ডে ভাগ বসালেন রে শেখ হাসিনাকে ফেরাতে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি: শামা ওবায়েদ শেখ হাসিনাকে ফেরাতে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি: শামা ওবায়েদ
advertisement

১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরে কেমন করলেন রোনালদিনহো?

১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরে কেমন করলেন রোনালদিনহো?
দীর্ঘ ১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে মাঠে নেমে ৪৫ মিনিট খেলেছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা। ৪৬ বছর বয়সে তার এই প্রত্যাবর্তন ফুটবলপ্রেমীদের জন্য ছিল দারুণ এক চমক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জিয়াউলের ‘নাটকীয়তায়’ ট্রাইব্যুনালের কার্যক্রমে দুই ঘণ্টা বিলম্ব

জিয়াউলের ‘নাটকীয়তায়’ ট্রাইব্যুনালের কার্যক্রমে দুই ঘণ্টা বিলম্ব
সকালে কখনো অসুস্থতার কথা জানানো, কখনো হাতকড়া পরতে আপত্তি, আবার কখনো পুলিশের সঙ্গে দুর্ব্যবহার—এমন নানা ঘটনার কারণে শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা
বাসদ–মার্ক্সবাদীর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশনের প্রতিনিধি সভা শেষে সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ দলটির নবনির্বাচিত ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। পল্টন, ঢাকা। ১৩ নভেম্বর ২০২৬

বামপন্থী রাজনৈতিক দল বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ রানা।গত শুক্রবার ঢাকায় দলটির তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। এরপর ১৫ ও ১৬ নভেম্বর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে কনভেনশনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকেই নতুন কমিটি ঘোষণা করা হয়।

পরে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।গঠিত ১৩ সদস্যের কমিটির অন্য ১২ সদস্য হলেন—জয়দীপ ভট্টাচার্য, শফিউদ্দিন কবির আবিদ, সীমা দত্ত, মাসুদ রেজা, তসলিমা আক্তার বিউটি, ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, আসমা আক্তার, আহসানুল আরেফিন, রাজু আহমেদ, রাশেদ শাহরিয়ার, নিলুফার ইয়াসমিন ও বিটুল তালুকদার।নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা ২০২২ সালের ১৯ মার্চ থেকে দলটির কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তিনি বাসদ–মার্ক্সবাদীর ছাত্রসংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।২০১৩ সালের এপ্রিলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ভেঙে বাসদ–মার্ক্সবাদী গঠিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন