মূল সূত্র: বিস্তারিত পড়ুন
পুঁজিবাজারের উন্নয়নে কাজ করতে আগ্রহী এডিবি
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মাদকাসক্ত দুই ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়েছে তাঁদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ছেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাঠানো হয়েছে কারাগারে। আজ সোমবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত দুই ভাইয়ের একজনের বয়স ২৪ বছর, আরেকজনের বয়স ১৯ বছর।
তাঁদের বাবা কয়েক বছর আগে মারা গেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়েন দুই ভাই। মাদক সেবনের টাকা জোগাড় করতে তাঁরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ছেলেদের মাদকাসক্তি থেকে ফেরাতে মা নানা চেষ্টা করেও ব্যর্থ হন।একপর্যায়ে মাদকের টাকার জন্য দুই ভাই বাড়িতে বেপরোয়া হয়ে ওঠেন। টাকা দিতে অস্বীকৃতি জানালেই মাকে মারধরসহ শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তাঁরা।
প্রায় প্রতিদিনই এমন নির্যাতনের শিকার হতে হচ্ছিল মাকে।শেষ পর্যন্ত ছেলেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আজ সকালে থানায় অভিযোগ করেন মা।
সূত্র: প্রথম আলো
প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’–তে অংশ নিয়েছেন সারা দেশের ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১৫০ সক্রিয় সদস্য, অ্যালামনাই, শুভাকাঙ্ক্ষী, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে ১৩ নভেম্বর রাজধানীর সদরঘাট-চাঁদপুর মোহনা-সদরঘাট নৌপথে দিনব্যাপী এ অনুষ্ঠান উদ্যাপিত হয়।
এতে চারটি শ্রেণিতে ৪০টি বন্ধুসভাকে সেরা বন্ধুসভা সম্মাননা দেওয়া হয়।
ছবি তুলেছেন মীর হোসেন।এ আয়োজনে বিউটি পার্টনার হিসেবে ছিল স্কিন ক্যাফে, হট বেভারেজ পার্টনার নেসক্যাফে, আইসক্রিম পার্টনার সেভয়, ড্রিংকস পার্টনার ফ্রেশ, টি-শার্ট পার্টনার ম্যাক্স গ্রুপ, গিফট পার্টনার ফিলআপ, এন্টারটেইনমেন্ট পার্টনার চরকি, টেলিভিশন ও মিডিয়া পার্টনার স্টার নিউজ, ইন্টারনেট পার্টনার ব্যাস নেটওয়ার্ক, হেলথ পার্টনার পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ ও চকলেট পার্টনার কেয়ার নিউট্রিশন লিমিটেড।
সূত্র: প্রথম আলো
ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধে নেত্রকোনার আটপাড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধর ও পেটে লাথি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষিকা।আজ সোমবার দুপুরে আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিবেদিতা দেব বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।
তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।অভিযুক্ত বিএনপি নেতা বলছেন, পেটে লাথি মারা বা মারধর করার ঘটনা ঘটেনি, শুধু গালমন্দ করা হয়েছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কমিটির সভাপতি পদে প্রার্থী হয়েছেন এই বিদ্যালয়েরই সাবেক সহকারী শিক্ষক ও কাছারপুর গ্রামের বাসিন্দা নুরুজ্জামান খান।
তবে বিধিমালা অনুযায়ী, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকায় তাঁকে সভাপতি করা সম্ভব নয় বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন