advertisement

ভারত–পাকিস্তান বলেই ফাইনালের চেয়েও বেশি কিছু

ভারত–পাকিস্তান বলেই ফাইনালের চেয়েও বেশি কিছু
মাঠে নামার আাগে ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক ভারতের চিংলেনসানা সিং (বাঁয়ে) ও পাকিস্তানের আবদুল্লাহ ইকবালের ফটোসেশন।
ফটো কার্ড প্রিন্ট

ভারত–পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি আবেগ। ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াই ঘিরে উপমহাদেশে যে উন্মাদনা দেখা যায়, এবার তার আঁচ ফুটবল মাঠেও। দুই দেশের রাজনৈতিক বৈরিতা আর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার কারণেই আজকের সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালটা শুধু শিরোপা জয়ের লড়াই নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মর্যাদা আর শ্রেষ্ঠত্বের প্রশ্নও।ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত আটটায়।

একদিকে নয়বারের চ্যাম্পিয়ন ভারত, অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে ওঠা পাকিস্তান। দুই দলের জন্যই ম্যাচটি বিশেষ কিছু অর্জনের সুযোগ। ফাইনালের আগে রাজধানীর একটি হোটেলে গতকাল দুই দলের দুই কোচের সংবাদ সম্মেলনেও ছিল সেই আভাস। প্রতিপক্ষের প্রতি সমীহ দেখানোর পাশাপাশি নিজেদের শক্তির জায়গাগুলোও তুলে ধরেছেন তাঁরা।ভারতের কোচ নওশাদ মুসা মনে করেন, শারীরিক শক্তিতে পাকিস্তান এগিয়ে থাকলেও গতিতে এগিয়ে তাঁর দল।

তাঁর কথায়, ‘পাকিস্তানের খেলোয়াড়েরা শারীরিকভাবে শক্তিশালী, তবে আমার খেলোয়াড়েরা আরও দ্রুতগতির ও ক্ষিপ্র।’ পাকিস্তানের কোচ নলবার্তো সোলানোর দৃষ্টিতে অবশ্য ফাইনালের দুই দলই সমান, ‘ফাইনালে দুই দলের সম্ভাবনা ৫০-৫০।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের প্রেম: গুজব নাকি সত্যি ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের প্রেম: গুজব নাকি সত্যি ‘হ্যাপি’ লিটন জানালেন আজ কী করতে চায় বাংলাদেশ ‘হ্যাপি’ লিটন জানালেন আজ কী করতে চায় বাংলাদেশ মাথায় করে রেখেছিল ব্রাজিলিয়ানরা, মাটিতে পড়েছেন আনচেলত্তি মাথায় করে রেখেছিল ব্রাজিলিয়ানরা, মাটিতে পড়েছেন আনচেলত্তি নভেম্বরেই প্রথম, নভেম্বরেই ৫০, নভেম্বরেই বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরি নভেম্বরেই প্রথম, নভেম্বরেই ৫০, নভেম্বরেই বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরি আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৬)
advertisement

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের পর্যটন গন্তব্যগুলোর প্রচারে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নামাজের সময়সূচি: ১৭ নভেম্বর ২০২৬

আজ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ইংরেজি, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা, ৭ জুমাদাস সানি ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছেলেকে অসম্মানের অভিযোগ, পর্তুগালের হারে সন্তুষ্ট রোনালদোর মা

অবসরের পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে সম্মান জানিয়ে ডেনমার্কে বিপক্ষে ম্যাচের আগে ৭ নম্বর জার্সি গায়ে মাঠে নামে পর্তুগালের সবাই। কিন্তু সেই ম্যাচে তারা হেরেছে ৪-১ গোলে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন