advertisement

নভেম্বরেই প্রথম, নভেম্বরেই ৫০, নভেম্বরেই বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরি

নভেম্বরেই প্রথম, নভেম্বরেই ৫০, নভেম্বরেই বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরি
টেস্টে বাংলাদেশের শততম সেঞ্চুরিটা লিটন দাসের
ফটো কার্ড প্রিন্ট

১১ নভেম্বর, ২০০০অভিষেক ম্যাচেই প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে পেয়ে গেল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে সেঞ্চুরি পেয়ে গেলেন ৭০ রানে দিন শুরু করা আমিনুল ইসলাম। ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দেশের টেস্ট অভিষেকেই সেঞ্চুরি পাওয়ার বিরল কীর্তি গড়লেন সাবেক অধিনায়ক।১১ নভেম্বর, ২০১৮আমিনুলের ইতিহাস গড়া সেঞ্চুরির ঠিক ১৮ বছর পর আরেক ১১ নভেম্বরেই ৫০ সেঞ্চুরির মাইলফলক ছুঁল বাংলাদেশ।

৫০তম সেঞ্চুরিটা এল মুমিনুল হকের ব্যাট থেকে। মিরপুরে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।১৬ নভেম্বর, ২০২৬আট বছর পর টেস্টে বাংলাদেশের ১০০তম সেঞ্চুরিটাও এল সেই নভেম্বরেই। গতকাল জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিটন দাস পেয়েছেন মাইলফলক ছোঁয়া সেই সেঞ্চুরি।টেস্টে নবম দেশ হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরি দেখা বাংলাদেশ পেল ১৬৫তম ম্যাচে। সেই ১৯২৮ সালে প্রথম দেশ হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরির দেখা পেয়েছিল ইংল্যান্ড।

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যাটসি হেনড্রেনের ব্যাট থেকে এসেছিল ইংলিশদের ১০০তম সেঞ্চুরি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘হ্যাপি’ লিটন জানালেন আজ কী করতে চায় বাংলাদেশ ‘হ্যাপি’ লিটন জানালেন আজ কী করতে চায় বাংলাদেশ মাথায় করে রেখেছিল ব্রাজিলিয়ানরা, মাটিতে পড়েছেন আনচেলত্তি মাথায় করে রেখেছিল ব্রাজিলিয়ানরা, মাটিতে পড়েছেন আনচেলত্তি আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৬) জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার লিটনের সেঞ্চুরির পর শেষ বিকেলে ৩ উইকেট আশা নিয়ে দিনশেষ বাংলাদেশের লিটনের সেঞ্চুরির পর শেষ বিকেলে ৩ উইকেট আশা নিয়ে দিনশেষ বাংলাদেশের
advertisement

‘হ্যাপি’ লিটন জানালেন আজ কী করতে চায় বাংলাদেশ

‘হ্যাপি’ লিটন জানালেন আজ কী করতে চায় বাংলাদেশ
কাল সেঞ্চুরির পর লিটন দাস

দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদ ফিরিয়ে দিলেন এইডেন মার্করামকে। এরপর ঘণ্টা তিনেক শুধুই হতাশা বাংলাদেশের। উইকেট যে পড়ছিল না। অবশেষে উইকেট এনে দিলেন পার্টটাইম বোলার মুমিনুল হক। জুবায়ের হামজাকে আউট করে মার্কোস অ্যাকারম্যানের সঙ্গে ২০২ রানের জুটি ভাঙলেন স্পিন বোলিংয়ে।এতে নতুন করে আশা খুঁজে পাওয়া বাংলাদেশ শেষ বিকেলে আরও ২টি উইকেট তুলে নেয় কিছুটা স্বস্তি নিয়েই দ্বিতীয় দিন শেষ করেছে।

৬ উইকেট হাতে রেখে ১১৩ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। আজ কী করতে চায় তারা? প্রশ্নটা ছিল জোহানেসবার্গে দিন শেষে সংবাদ সম্মেলনে আসা লিটন দাসের কাছে।লিটন দাস, বাংলাদেশআমার মনে হয় না বোর্ডে আমাদের খুব বেশি রান আছে।

১০০-১২০ রানের লিড আছে ঠিকই, তবে কাল সকালে শুরুতেই যদি আমরা দুই-তিনটি উইকেট নিতে পারি, তাহলে ম্যাচের চিত্রটা বদলে যেতে পারে।দিনের শুরুতেই সেঞ্চুরি পাওয়া লিটন উত্তরে বলেছেন, ‘আমার মনে হয় না বোর্ডে আমাদের খুব বেশি রান আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা

বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা
বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে গ্রুপসেরা জার্মানি, জোড়া গোল উইর্টজের

নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে গ্রুপসেরা জার্মানি, জোড়া গোল উইর্টজের
উয়েফা নেশন্স লিগে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। জোড়া গোল করেছেন ফ্লোরিয়ান উইর্টজ। বড় জয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার পাশাপাশি দুই দলই জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন