গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, স্থাপনা ও জনবহুল এলাকায় টহল জোরদার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের কোনো মহড়া শহরে দেখা যায়নি।আজ সকাল থেকে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়া মোড়, এলজিইডি মোড়, বেদগ্রাম, পুলিশ লাইনস মোড়, যুগশিখা মোড়, জজকোর্টের সামনে, জেলা প্রশাসকের বাসভবন ও স্বর্ণকলি উচ্চবিদ্যালয়ের সামনে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
গোপালগঞ্জ-পাটগাতী সড়ক, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও কোর্ট এলাকায় বিজিবির সাঁজোয়া যান (এপিসি) টহল দিচ্ছিল।শহরের বিপণিবিতানগুলো খোলা আছে।
সূত্র: প্রথম আলো

নওগাঁয় কৃষি অর্থনৈতিক অঞ্চল জরুরি
সাঈদ খোকন গ্রেপ্তার
সাভারে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রে...
বারিধারার বাসায় আসা–যাওয়া করতেন সাঈদ খোকন, হত্যা মামলায় গ্রেপ্তার
পরীমনি বললেন, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন