advertisement

বারিধারার বাসায় আসা–যাওয়া করতেন সাঈদ খোকন, হত্যা মামলায় গ্রেপ্তার

বারিধারার বাসায় আসা–যাওয়া করতেন সাঈদ খোকন, হত্যা মামলায় গ্রেপ্তার
গ্রেপ্তারের পর সাঈদ খোকন
ফটো কার্ড প্রিন্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন প্রথম আলোকে এ কথা বলেছেন।সাঈদ খোকনকে ধানমন্ডি থানার জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান আকতার হোসেন। তাঁকে আদালতে পাঠানো হবে।

তবে এর বেশি বিস্তারিত তথ্য তিনি জানাতে পারেননি। গত ৩ থেকে ৪ মাস ধরে সাঈদ খোকন বারিধারায় ওই বাসাটিতে যাওয়া-আসা করতেন। তবে নিয়মিত সেখানে থাকতেন না তিনি। এর আগেও ডিবি তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করেছিল।এর আগে সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। পরে তাঁকে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১ এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নওগাঁয় কৃষি অর্থনৈতিক অঞ্চল জরুরি নওগাঁয় কৃষি অর্থনৈতিক অঞ্চল জরুরি সাঈদ খোকন গ্রেপ্তার সাঈদ খোকন গ্রেপ্তার সাভারে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাভারে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রে... পরীমনি বললেন, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ পরীমনি বললেন, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল
advertisement

কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকসহ ৬ মানব পাচারকারী আটক

কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকসহ ৬ মানব পাচারকারী আটক
কুমিল্লা সীমান্তে পৃথক বিশেষ অভিযানে তালিকাভুক্ত ছয় মানব পাচারকারী ও ভারতীয় এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা
বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পদত্যাগ করলেন এমপি ওসমান ফারুক

পদত্যাগ করলেন এমপি ওসমান ফারুক
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন