জেমস বন্ডের চরিত্রে নতুন মুখ আসছে। ৪০ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন হচ্ছেন পরবর্তী ০০৭। তাঁকে নিয়ে নতুন বন্ড সিনেমা নির্মাণের দায়িত্ব পেয়েছেন ‘ডিউন’ পরিচালক ডেনি ভিলনুভ। চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। প্রযোজনায় অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান। নতুন বন্ডের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আরেক আলোচনা—কে হচ্ছেন তাঁর নায়িকা? বন্ড সিনেমায় নায়িকার উপস্থিতি বরাবরই গুরুত্বপূর্ণ।
কখনো তাঁরা বন্ডের সহযোগী, কখনো প্রতিদ্বন্দ্বী, আবার কখনো এমন রহস্যময় চরিত্র, যাঁদের বিশ্বাস করা যায় না। ষাটের দশকে উরসুলা আন্দ্রেসের ‘হানি রাইডার’, ডায়ানা রিগের ‘তেরেসা দি ভিসেঞ্জা’ কিংবা অনার ব্ল্যাকম্যানের ‘পুসি গ্যালোর’ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের ইভা গ্রিনের ‘ভেসপার লিন’—বন্ড সিনেমার নারী চরিত্রগুলোও ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে।
‘টুমরো নেভার ডাইস’-এ মিশেল ইয়োর ‘ওয়াই লিন’ কিংবা ‘স্পেকটার’ ও ‘নো টাইম টু ডাই’-এ লেয়া সেদুর ‘ম্যাডেলিন সোয়ান’ চরিত্রও দর্শকের মনে দাগ কেটেছে।
সূত্র: প্রথম আলো

স্বল্প বাজেটে পুষ্টিকর খাবার: শিক্ষার্থীদের জন্য সহজ ভাবনা
চীন অপমান বোধ করে এমন কিছু করতে চান না ট্রাম্প, কারণ কী
কারও নাতি–পুতিরে ব্যবসা দিতে জনগণ আমাদের ভোট দেয়নি: সংসদে তথ্যমন্ত্রী
কারও নাতি–পুতিরে ব্যবসা দিতে জনগণ আমাদের ভোট দেয়নি: সংসদে তথ্যমন্ত্রী
জুলাইয়ের হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন