চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করতে গতকাল সোমবার এশিয়া সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের আগে তাঁর প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ন্ত্রণের বিষয়ে মতভেদ প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্র ত্যাগের আগে ট্রাম্প বলেন, তিনি এমন কোনো পদক্ষেপ নিতে চাননি, যাতে চীন অপমানিত বোধ করে।
চীন নীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরের এ বিরোধ প্রকাশ্যে আসায় বোঝা যাচ্ছে, এনভিডিয়াকে ঘিরে সাম্প্রতিক ঘটনার প্রভাব কতটা গভীর হয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র সরকারের চীনের সঙ্গে সম্পর্ক কীভাবে সামলানো উচিত, তা নিয়ে মতভেদ আরও স্পষ্ট হয়ে উঠেছে।এ সপ্তাহে চীনের প্রযুক্তিনগর শেনঝেনে এক শীর্ষ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হওয়ার কথা।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চীনকে ঘিরে জাতীয় নিরাপত্তার উদ্বেগ রয়েছে।
সূত্র: প্রথম আলো

স্বল্প বাজেটে পুষ্টিকর খাবার: শিক্ষার্থীদের জন্য সহজ ভাবনা
কারও নাতি–পুতিরে ব্যবসা দিতে জনগণ আমাদের ভোট দেয়নি: সংসদে তথ্যমন্ত্রী
কারও নাতি–পুতিরে ব্যবসা দিতে জনগণ আমাদের ভোট দেয়নি: সংসদে তথ্যমন্ত্রী
জুলাইয়ের হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
কে হচ্ছেন নতুন বন্ড–গার্ল, আলোচনায় কোন নায়িকারা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন