পতিত ফ্যাসিস্ট শক্তি অরাজকতা তৈরি করলেও জনগণ তা গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, গণপ্রতিরোধের মধ্য দিয়ে যেভাবে তারা উৎখাত হয়েছিল, সেভাবে তাদের অরাজকতাও জনগণ প্রতিরোধ করবে। মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর সমাধীতে শ্রদ্ধাঞ্জলি শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এর আগে গণসংহতি আন্দোলনের ব্যানারে টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সামনে থেকে সন্তোষে মাওলানা ভাসানীর সমাধি পর্যন্ত প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি র্যালি অনুষ্ঠিত হয়। ১৭ নভেম্বর ছিল আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী।জোনায়েদ সাকি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় জনগণের ঐক্যের তাগিদ দিয়ে গেছেন মাওলানা ভাসানী।
দেশে শান্তি ও গণতন্ত্রকে পূর্ণতা দিতে হলে শ্রমিক-কৃষকসহ খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং প্রাণ-প্রকৃতি রক্ষার কথা বলেছেন ভাসানী।
সূত্র: প্রথম আলো

গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ
সারাদেশে ৩৭ জেলায় ৯৯টি প্রতিষ্ঠানকে জরিমানা
ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: হাসনাত আবদুল্লাহ
ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ১১ কোটি টাকার মোটরসাইকেল কিনবে সরকার
বিএনপি কার্যালয়ের পাশে জ্বলছিল পেট্রোল বোমা, এসে নেভালো পুলিশ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন