মূল সূত্র: বিস্তারিত পড়ুন
চট্টগ্রামে মধ্যরাতে পুলিশ বক্সে আগুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের এক সহকারী (হেলপার) দগ্ধ হয়ে মারা গেছেন। আজ বুধবার ভোর চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম সিয়াম (২৫)।
তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে।চট্টগ্রামে মধ্যরাতে পুলিশ বক্সে আগুনভান্ডারিয়া থানার পুলিশ জানায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক পরিবহন ও লিসা পরিবহন নামের দুটি বাসে আজ ভোরে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে বাহক পরিবহনের বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।ক্ষতিগ্রস্ত বাসগুলোর একটিমরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানান ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।
সূত্র: প্রথম আলো
গোপালগঞ্জ জেলা সদর থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘোনাপাড়া মোড় পেরোতেই সড়কে পড়ে আছে গাছের গুঁড়ি। সড়কের ওপর আড়াআড়িভাবে ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুদূর এগিয়ে নীলফা বাজার এলাকায় গোপালগঞ্জ-পাটগাতী সড়কের ওপর পড়ে আছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পুড়ে যাওয়া তিনটি গাড়ির ধ্বংসাবশেষ। পোড়া অংশ ছড়িয়ে-ছিটিয়ে আছে সড়কের ওপর।
সেখান থেকে আরও কিছুদূরে কিমাডাঙ্গা মোড়ে অন্তত ৫০০ মিটার সড়কজুড়ে ফেলে রাখা হয়েছে গাছের গুঁড়ি।এটি আজ বুধবার সকাল আটটার চিত্র। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করেন। পরে থানায় হামলা ও থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।সরেজমিনে দেখা যায়, থানার ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পোড়া গাড়ি, আসবাব, কম্পিউটার ও বিভিন্ন সরঞ্জামের ধ্বংসাবশেষ।
সূত্র: প্রথম আলো
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের চলা প্রচেষ্টার মধ্যেই গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ইরান প্রতিবেশী বাহরাইনে একটি মার্কিন সামরিক রাডার–ব্যবস্থায় হামলা চালানোর কথা জানিয়েছে। এরপরই যুক্তরাষ্ট্র ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায়।ইরান যুদ্ধ অবসানে মধ্যস্থতাকারী ওমান ও কাতারের সঙ্গে তেহরানের আলোচনা চলছে।
কিন্তু সর্বশেষ এ পাল্টাপাল্টি হামলা প্রায় ৯ মাস ধরে চলা এ যুদ্ধের অবসান ঘটানো নিয়ে কঠিন বাস্তবতাকেই সামনে এনেছে। এ যুদ্ধ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে, বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে ক্ষোভ বেড়েছে। এর প্রভাব পড়েছে নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে। ওই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে সাজা দিয়েছেন ভোটাররা।
রিপাবলিকানরা মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে।বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন