রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভেকু (খননযন্ত্র) নিয়ে হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনায় আরও ছয় আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আজকের ছয় আসামি হলেন মো. শাহাদাত হোসেন (৩৩), কাজী মকবুল হোসেন (৫৮), মো. শাহ আলম (৫৩), মো. আতিকুর রহমান (৩৩), মো. কামরুল ইসলাম (৫২) ও মো. শাকিল (২০)।রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুণ অর রশিদ প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আতোয়ার রহমান এই ছয় আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আর আসামিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী মুহাম্মদ এমরান হোসাইন।
আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে গত শুক্রবার শুনানি শেষে মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাবিব (২০) নামের চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মিরপুর ১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
সূত্র: প্রথম আলো

ট্রাম্পের নতুন নীতি যেভাবে ইউক্রেনকে আরও বিপদে ফেলে দিল
লাল শাড়ি, সোনালি ব্লাউজে শেফালি বাগ্গা: ভাইরাল এই লুক ঘিরে এত আলোচনা কেন?
জাহাজভাঙা শিল্পে ১২ বছরে ১৫০ শ্রমিক নিহত, কেমন আছে পরিবারগুলো
হামের উপসর্গে আরও আটজন মারা গেছে, মোট মৃত্যু ১২২২
হঠাৎ অবস্থার অবনতি, মডেল–অভিনেত্রী তুলনা মারা গেছেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন