কক্সবাজারের রামুতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। এ সময় লাঠিসোঁটার আঘাত ও মারধরে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই নেতাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম দিদারুল আলম (৩৪)।
তিনি কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার জাবেদ আলমের ছেলে।আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন রামু থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন। তাঁদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, দিদারুলকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে একদল নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেন।
সূত্র: প্রথম আলো

প্যাকেটজাত খাবারের সতর্কবার্তা: তরুণদের জানার অধিকার
প্রতিটি আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব সংসদে
খাবার চিবানোর সময় চোখ দিয়ে পানি চলে আসে? কেন হয় জানেন
রাজু হত্যার বিচার চান রিজভী, কাঁদলেন বাবা
সাইবার সুরক্ষা আইনে সমালোচনা ও মানহানির অভিযোগে কারাদণ্ডের বিধান বাতিলের আহ্বান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন