বড় ভাইয়ের পুরোনো জামা ছোট ভাইয়ের গায়ে ঢলঢলে হয়ে ঝুলে থাকে। আস্তিন হাতের চেয়ে লম্বা, কাঁধ নেমে এসেছে কনুইয়ের দিকে। মা বলেন, ‘আরেকটু বড় হলে ঠিক হয়ে যাবে।’ ছোট ভাই তখন আয়নার সামনে দাঁড়িয়ে জামাটা একটু টেনেটুনে দেখে। আনন্দ ও অস্বস্তি, দুটোই একসঙ্গে।আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটা এখন ঠিক এমন এক জামা। আগে যিনি পরতেন, সেই লোকটার নাম লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। জার্সিটা এখনো কেউ পাননি।
তবে যিনি পাবেন বলে মোটামোটি নিশ্চিত, তাঁর নাম নিকো পাজ।দেশের জার্সিতে সর্বশেষ ৫ ম্যাচে ৫ গোল করেছেন, করিয়েছেন আরও ১টি। কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে জোড়া গোলের পর মনে হচ্ছে, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বেশি দিন আর ১০ নম্বর জার্সিটা ফাঁকা রাখবেন না।কোস্টারিকার বিপক্ষে গত পরশু জোড়া গোল করেছেন নিকো পাজপাজের বয়স ২২। ইউরোপের সবচেয়ে আলোচিত তরুণদের একজন। জন্ম স্পেনের তেনেরিফেতে।
বাবা পাবলো পাজ ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছেন।
সূত্র: প্রথম আলো

ঢাকায় ধোনির ব্যাটে ‘ঝটকা’ দেখেছিলেন টেন্ডুলকার
ব্যাটসম্যান লিটন চমৎকার, কিপার লিটন বিস্ময়কর
আজ টিভিতে যা দেখবেন (১৯ নভেম্বর ২০২৬)
সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী
শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন