যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থীদের জন্য রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করা ‘বেশ বোকামি’ ছিল বলে মনে করছেন ইলন মাস্ক। নির্বাচনে দলটির বড় পরাজয়ের পর গতকাল বুধবার তিনি এ কথা বলেন। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাস্ক মধ্যবর্তী নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি অর্থ অনুদান দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের দলের প্রার্থীদের জন্য তিনি ব্যয় করেছেন ৪৪ কোটি ৬০ লাখ ডলার।
বিশেষ করে টেক্সাসে দলটির প্রার্থীদের পক্ষে প্রচারে বড় অঙ্কের অর্থ ঢেলেছেন। ওই অঙ্গরাজ্যে মাস্কের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রম রয়েছে।এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনেও ট্রাম্পের জন্য বিপুল অর্থ ব্যয় করেছিলেন ইলন মাস্ক।
তবে এবার তিনি বলেছেন, তিনি ট্রাম্পের ‘মাগা’(মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) আন্দোলনের অংশ নন।টেক্সাসে মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং রকেট ও প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেসএক্সের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়।
সূত্র: প্রথম আলো

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরার বাসা থেকে আটক
ওয়েডিং সিজনের শুরুতেই ব্রাইডাল লুকে মেতেছেন ৭ তারকা, কাকে বেশি 'বউ বউ' লাগছে
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাসিতে প্রথম আলোর ২৮ বছর উদ্যাপন
ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে পারবে ওপেনএআইয়ের এআই এজেন্ট
ঢাকাসহ ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, সঙ্গে আছে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন